হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঈদগাঁও থেকে অপহৃতা তরুণীসহ লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৩

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)

তরুণীকে অপহরণ-পরবর্তী ধর্ষণ ও স্বর্ণালংকার লুণ্ঠনের ঘটনায় জড়িত তিনজনকে অবশেষে ভিকটিমসহ উদ্ধার করেছে ঈদগাঁও পুলিশ।

উপজেলার জালালাবাদ ইউনিয়নের একাধিক স্থান ও কক্সবাজার সদরের শহরতলীর মেরিন ড্রাইভ সড়কের এক ভাড়া বাসা থেকে ভিকটিমকে উদ্ধার ও জড়িতদের শুক্রবার (৬ মার্চ) সকাল ১০টার দিকে আটক করা হয়।

ধৃত আসামিরা হলো কক্সবাজার সদরের চৌফলদণ্ডী ইউনিয়নের বদিউর রহমানের ছেলে আতিক উল্লাহ (২১), ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের বটতলী পাড়ার ছব্বির আহমদের ছেলে ছৈয়দুল করিম (২২), একই ইউনিয়নের খোনখার খিলের আইয়ুবুর রহমানের ছেলে মোহাম্মদ মোতাহের হোসেন (২১)।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই আশরাফ হোসেন জানান, ঘটনার পর ভিকটিমের মায়ের করা জিডির ভিত্তিতে তদন্তপূর্বক অভিযান চালিয়ে চাঞ্চল্যকর এ ঘটনার ভিকটিম ও জড়িতদের একাধিক স্থানে অভিযান চালিয়ে উদ্ধার ও জড়িতদের আটক করা হয়।

পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারের পর ভিকটিমের মা রোকিয়া বেগমের করা এজাহারের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার জানান,​ গ্রেপ্তার আসামিদের আজ আদালতে সোপর্দ করা হবে।

সন্দ্বীপে জামায়াত নেতাকে কুপিয়ে জখম

নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা

উখিয়ায় বিজিবির অভিযানে ২৮২ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার

নির্বাচনে ২০ কোটি টাকা খরচ করেছেন, কমিটির জন্য ১০ কোটি করবেন

৫৫০ বস্তা সিমেন্টসহ ৬ পাচারকারী আটক, দুই বোট জব্দ

‘আমারে কোথায় রাখি গেছো’, কাস্টমস কর্মকর্তার স্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

দাউদকান্দিতে ইজারাদারের বিরুদ্ধে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

নবীনগরে নৌকায় বসা নিয়ে তর্ক, ঘুষিতে একজনের মৃত্যু

বিদ্যালয়ে ক্লাস চলাকালীন অজ্ঞান পঞ্চম শ্রেণির ছাত্রী