হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিগত সরকার বাপেক্সকে পঙ্গু করে রেখেছিল: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি, কুমিল্লা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিগত সরকার বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানিকে (বাপেক্স) পঙ্গু করে রেখেছিল, যে কারণে আমরা বৈশ্বিক সংকটে ঝুঁকির মধ্যে পড়ছি।

শনিবার সকালে কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, আমরা চাই নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে। বাপেক্সের সক্ষমতা বাড়িয়ে তাদের স্বাধীনভাবে কাজ করতে দিতে চাই। আগামী পাঁচ বছর পর দেশে গ্যাসের চাহিদা সাড়ে চার হাজার ঘনফুটে পৌঁছাবে, যা আমরা নিজেদের ক্ষেত্র থেকেই সরবরাহ করার সক্ষমতা অর্জন করব।

শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় গ্রিডে প্রতিদিন যুক্ত হবে আট মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস। এ নিয়ে কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল গ্যাসক্ষেত্রের পাঁচটি কূপ থেকে প্রতিদিন ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপের উপপ্রকল্প পরিচালক আব্দুল বাতিন জানান, জানুয়ারিতে কূপটির খননকাজ শেষ হয়। ১৪ মার্চ থেকে কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হলো। কূপটিতে ৪০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান এরফানুল হক, পেট্রোবাংলার পরিচালক (অপারেশনস) রফিকুল ইসলাম, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফজলুল হক এবং প্রকল্প পরিচালক মোজাম্মেল হক।

পরিবেশ দিবসে পুরাতন গোমতী নদী রক্ষায় মানববন্ধন

কানসাট বাজারে আমের দাম নিয়ে অসন্তুষ্ট চাষিরা

সীতাকুণ্ডে অপরিকল্পিত শিল্পায়নের আগ্রাসনে হুমকিতে কৃষিজমি

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে নিহত কুমিল্লার যুবক, বোন-ভগ্নিপতি আশঙ্কাজনক

জিয়ার স্মৃতিবিজড়িত নিদর্শন সংরক্ষণ করা হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

এক দশকে মামলা বেড়েছে তিন গুণ, বিচার হয়নি একটিরও

সীতাকুণ্ডে ট্রমা সেন্টারের অভাবে ঝরছে প্রাণ

বরুড়া প্রেসক্লাবের দায়িত্বে কামরুজ্জামান জনি ও ইলিয়াছ আহমদ

পটিয়ায় আজ ক্রীড়া প্রতিমন্ত্রী উদ্বোধন করবেন মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ