হোম > সারা দেশ > চট্টগ্রাম

ট্রাকভর্তি ৩৯০ বস্তা অবৈধ সার জব্দ

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়ায় যৌথ অভিযানে অবৈধভাবে মজুতকৃত ৩৯০ বস্তা সার একটি ট্রাকসহ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও কৃষি অফিস।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকালে উপজেলা কোটবাজার ভালুকিয়া সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

জব্দকৃত সারগুলোর মধ্যে রয়েছে ৩১০ বস্তা টিএসপি ও ৮০ বস্তা এমওপি। অভিযানের সময় সারগুলো একটি ট্রাকে লোড করা অবস্থায় পাওয়া যায়। এগুলো বৈধ কোনো কাগজপত্র ছাড়াই মজুত করা হচ্ছিল বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই সারগুলো স্থানীয় কোনো বৈধ ডিলারের মাধ্যমে আনা হয়নি। অভিযানে ধরা পড়া ব্যক্তি ডিলার জাহেদ, কোনো সরকারি বরাদ্দপত্র বা বৈধ কাগজ দেখাতে পারেননি। জানা যায়, তিনি চট্টগ্রামের এক কালোবাজারীর কাছ থেকে এসব সার অবৈধভাবে ক্রয় করে কোটবাজারে এনে মজুত করছিলেন। গোয়েন্দা সূত্র বলছে, চলতি বছরে বিভিন্ন সময়ে মিয়ানমারে এসব সার পাচারের চেষ্টাও হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশীষ সরকার বলেন, আমাদের কাছে আগে থেকেই তথ্য ছিল যে কিছু অসাধু ব্যবসায়ী সার কালোবাজারে কিনে এনে মজুত করছে। এই সার কৃষকের জন্য বরাদ্দ, কিন্তু তারা এটা পাচার বা চড়া দামে বিক্রির উদ্দেশ্যে জমিয়ে রাখা অবস্থায় ৩৯০ বস্তা জব্দ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জিয়াউল হক বলেন, আমরা ট্রাকসহ সারগুলো থানায় নিয়ে এসেছি। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত করে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বলেন, সার মজুতের বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। এটি শুধু আইন ভঙ্গ নয়, কৃষকের স্বার্থের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। যারা সারের অপব্যবহার করছে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। অভিযানে আরও অনেক তথ্য পাওয়া গেছে, যা তদন্তের স্বার্থে এই মুহূর্তে প্রকাশ করা যাচ্ছে না।

জব্দকৃত সারগুলো বর্তমানে উখিয়া থানায় সংরক্ষিত রয়েছে এবং পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার