হোম > সারা দেশ > চট্টগ্রাম

শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই : রুমিন ফারহানা

উপজেলা প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে আইনি কোনো বাধা নেই। তিনি দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী আদালতে আত্মসমর্পণ (সারেন্ডার) করবেন এবং পরে জামিনের আবেদন করবেন।’

সোমবার দুপুরে সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ‘ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) অনুযায়ী তিনি আদালতে আত্মসমর্পণ করবেন এবং জামিন চাইবেন। পুরো বিষয়টি প্রচলিত আইনি প্রক্রিয়াতেই পরিচালিত হবে।’

বিরোধী দলের ঘোষিত ছায়া মন্ত্রিসভা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিরোধী দলের ছায়া মন্ত্রিসভাকেও আমি স্বাগত জানাই।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেডএম

ব্রাহ্মণবাড়িয়ায় গোসলে নেমে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

পানি পান করতে চাইলে দিল এসিড, প্রাণ গেল শিশুর

চাঁদপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা

চট্টগ্রাম বোর্ডে এইচএসসির তৃতীয় দিনে অনুপস্থিত ২১১২, বহিষ্কার ৩

টানা বর্ষণে কুতুবদিয়ার শাহজির পাড়ার সেতু ধসে যোগাযোগ বিচ্ছিন্ন

বৈজ্ঞানিক পদ্ধতিতে জাহাজ রিসাইক্লিং করা হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

বর্জ্যের স্তূপে বিলীন হতে বসেছে কালাডুমুর নদ

মতলব উত্তরে ঝোপ থেকে ২টি শর্টগান ও গুলি উদ্ধার

সাবেক ছাত্রলীগ নেতার কাছ থেকে ক্রেস্ট নিলেন কুমিল্লার ডিসি