হোম > সারা দেশ > চট্টগ্রাম

চেকপোস্টে যেভাবে নারী হয়ে গেলেন পুরুষ!

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে ছদ্মবেশে পুলিশের চেকপোস্ট পার হতে গিয়ে ধরা পড়েছেন এক রোহিঙ্গা যুবক। গত বুধবার গভীর রাতে কক্সবাজার-টেকনাফ সড়কের শালবাগান আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ক্যাম্পের চেকপোস্টে এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। ওই যুবকের নাম রশিদ আহমেদ (২৭)। তিনি টেকনাফ ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/৯ ব্লকের ফরিদ আহমেদের ছেলে।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, টেকনাফ মডেল থানার পুলিশ সদস্যরা ১৬ এপিবিএনের সহায়তায় গভীর রাতে শালবাগান এপিবিএন ক্যাম্পের চেকপোস্ট ডিউটিতে ছিলেন। ওই সময় কালো রঙের বোরকা পরা একজন চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করে। তাকে সন্দেহজনক মনে হলে আটক করা হয়। পরে বোরকা খুললে দেখা যায় তিনি নারী নন, পুরুষ।

তিনি জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে এলোমেলো কথাবার্তা এবং ক্যাম্পে প্রবেশ করার বিষয়ে সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি ওই যুবক। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার