হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামুতে ছেলের গুলিতে বাবা নিহত

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছেলে গুলি করলো বাবাকে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন মো. আয়াজ (৭০) । রোববার সকাল ৯টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে বড়ঢেবা এলাকায় জমি নিয়ে জোবাইর উদ্দিনের সাথে তার বাবা আয়াজের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জোবাইর নিজের বাবাকে লক্ষ্য করে অবৈধ অস্ত্র দিয়ে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে মো. আয়াজ মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে রেফার করা হয়েছিল।

জোবাইর উদ্দিন আত্মগোপনে রয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই ঘাতক ছেলেকে গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান চলছে।

এমই

নোয়াখালীতে ছাত্রলীগ-যুবলীগের মিছিল: গ্রেপ্তার ৪৭, ওসি ক্লোজড

নিষিদ্ধ ছাত্রলীগের ২৪ সেকেন্ডের ঝটিকা মিছিল, আটক ৪৫

অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের মহড়া, ৪৮ ঘণ্টা পেরোলেও গ্রেপ্তার শূন্য

বাঁশখালীতে বাড়ি দখল কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪৫ জনকে আটক করে পুলিশে দিল স্থানীয়রা

‎‎চান্দিনায় গণপিটুনি দিয়ে ৫ ডাকাত আটক, মালামাল লুট

কুমিল্লায় হামে আক্রান্ত আরো এক শিশুর মৃত্যু

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে মানবিক সহায়তা

রামগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি