হোম > সারা দেশ > চট্টগ্রাম

৫ মিনিটের টর্নেডোর আঘাতে লন্ডভন্ড তিন গ্রাম

উপজেলা প্রতিনিধি, সেনবাগ (নোয়াখালী)

নোয়াখালীর সেনবাগের নবীপুর ইউনিয়নে মাত্র পাঁচ মিনিটের এক ভয়াবহ টর্নেডোর আঘাতে তিনটি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। এ সময় গাছ ও কাঁচা ঘরবাড়ি ভেঙে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার হঠাৎ একটি ভয়াবহ টর্নেডোর আঘাতে উপজেলার নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর, বিঞ্চুপুর ও গোপালপুর গ্রামের প্রায় ৭৫ শতাংশ কাঁচা ও সেমিপাকা ঘর বাড়ি ভেঙে লন্ডভন্ড হয়েছে। অধিকাংশ ঘরের টিনের চালা টর্নেডোর আঘাতে উড়ে গেছে এবং অসংখ্য গাছপালা উপড়ে পড়ে গেছে। টর্নেডোর আঘাতে দুইটি বিদ্যুতের পিলার ভেঙে গেছে ও বেশ কয়েকটি পিলারের তার ছিড়ে গিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে থান্ডার বাড়ি তিন গ্রামে গাছপালা পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন।

খবর পেয়ে নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল ও সাবেক চেয়ারম্যান আমিন উল্লাহ বিএসসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে অধিকাংশ পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে তাদের খাবার,পরনের কাপড় ও ঘর মেরামতের জন্য জরুরিভাবে সাহায্যের প্রয়োজন।

ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল জানান, ৭৫ শতাংশ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি সেনবাগ উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেছেন বলেও জানান তিনি।

এ ব্যাপারে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন জানান, খবর পেয়ে তিনি সরেজমিনে পরিদর্শন করেছেন।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম