হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় বাবা-মেয়ে নিহত

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

ছবি: আমার দেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ঠাকুরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোহাম্মদ গোলাম সরোয়ার (৪০) ও তার মেয়ে মুসকান (৩)। তারা ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন।

আহতরা হলেন- নিহত সরওয়ারের স্ত্রী উম্মে সালমা (৩২), ছেলে আহমেদ ইমতিয়াজ (৯), স্বজন সাগর (৩০) এবং গাড়িচালক গিয়াস উদ্দিন (৩০)। এর মধ্যে সাগর ও গিয়াস উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহত সবাই রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ঠাকুরদিঘী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় রাজধানীর উত্তরা থেকে আসা একটি প্রাইভেটকার। এসময় ঘটনাস্থলে বাবা ও মেয়ে নিহত হন।

পরে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম