হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় ১৬ কেজি গাঁজাসহ ভুয়া স্বামী-স্ত্রী আটক

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লায় ১৬ কেজি গাঁজাসহ কথিত স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। পরে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।

গোপন সংবাদের ভিত্তিতে চৌধুরী ইমরুল হাসান ও উপপরিদর্শক তমাল মজুমদারের নেতৃত্বে শুক্রবার বুড়িচং থানাধীন নিমসার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় হোমনাগামী একতা বাস তল্লাশি চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়।

আটক মো. হোসেন মিয়া (২৯) কুমিল্লা জেলার কোতোয়ালী থানার শুভপুর গ্রামের নাছির মিয়ার ছেলে। শারমিন আক্তার (২০) কুমিল্লা জেলার কোতোয়ালী থানার আড়াইওড়া গ্রামের জনি মিয়ার স্ত্রী।

চৌধুরী ইমরুল হাসান জানান, আটককৃতরা প্রথমে ভুল তথ্য দিয়ে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করে। স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তারা মাদক পাচার করছিল। একপর্যায়ে শারমিনের আসল স্বামীকে মুখোমুখি করলে আসল পরিচয় বেরিয়ে আসে। শারমিন তার স্বামীর অগোচরে মোবাইল ফোনে হোসেন মিয়ার সঙ্গে বন্ধুত্ব করে। পরে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে কৌশলে লোকাল বাসে কুমিল্লা থেকে গাঁজা নিয়ে প্রথমে দাউদকান্দি যাচ্ছিল। তারপর অন্য বাসে ঢাকায় নিয়ে যেতো তারা।

তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলার প্রস্তুতি চলছে।

পটিয়ায় পুলিশের অভিযানে যুবলীগ কর্মীসহ গ্রেপ্তার ৪

জীবনে প্রথম কোরবানি দিতে পেরে খুশিতে আত্মহারা মোকসেদ মিয়া

বাবা-মায়ের সঙ্গে ঈদ করা হলো না ফয়েজের

মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ২৯ মামলার আসামিসহ আটক ৩

থেমে গেল ‎বাড়ি ফেরা, কালবৈশাখীতে প্রাণ‎ হারালেন হোসেন

অসহায়দের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণসহায়তা বিতরণ জামায়াতের নারী এমপির

কোরবানির হাটে ভারতীয় পশু চোখে পড়েনি: প্রাণিসম্পদ মন্ত্রী

হাজীগঞ্জে নানির সঙ্গে রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

ঈদযাত্রায় বাঁশবাড়িয়া ঘাটে ঘরমুখী মানুষের ঢল

হাতিয়ায় ১ লাখ পরিবার পেল ভিজিএফের চাল