হোম > সারা দেশ > চট্টগ্রাম

তেলের পাম্পে অস্ত্র উঁচিয়ে হুমকি, ইটভাটা মালিক আটক

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)

কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা বিজিবি চেকপোস্ট সংলগ্ন একটি পেট্রল পাম্পে অস্ত্র উঁচিয়ে হুমকি দিয়ে তাণ্ডব চালানোর ঘটনায় ইটভাটা মালিক শফিউল আজম প্রকাশ (বিকে আজম) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে রামু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইটভাটা মালিক বিকে আজম আওয়ামী লীগ সরকারের আমলে কৌশলে শর্টগানের লাইসেন্স নেন। পুলিশ তার শর্টগানটি জব্দ করেছে বলে জানা গেছে।

গত মঙ্গলবার অস্ত্র উঁচিয়ে আজম পাম্পের ম্যানেজার নুরুল হককে হুমকি দেন।

নুরুল হক বলেন, আজম নির্ধারিত বরাদ্দের বাইরে অতিরিক্ত জ্বালানি তেল দাবি করেন। সরকারি নির্দেশনা অনুযায়ী রেশনিং পদ্ধতির বাইরে তেল দিতে না চাইলে তিনি শটগান উঁচিয়ে হুমকি দিয়ে পেট্রল পাম্পে তাণ্ডব চালান।

এ বিষয়ে পাম্পের ম্যানেজার থানায় লিখিত অভিযোগ করেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, অস্ত্র উঁচিয়ে তাণ্ডব চালানোর ঘটনাটি গণমাধ্যমে প্রচারের পর কতৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ করেছেন ।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম