রাঙামাটিতে দীপেন দেওয়ান এমপি
পার্বত্য রাঙামাটি (২৯৯) আসনের এমপি দীপেন দেওয়ান বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার সকল দুর্যোগে ও উন্নয়নে সবসময় পাশে আছে, থাকবে। পার্বত্যঞ্চলের সব নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর বর্তমান সরকার৷
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় কাপ্তাই উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আশ্রয়কেন্দ্রগুলোতে সবার মাঝে খাবার বিতরণ করেন। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রায়হানুল ইসলাম, ওসি মাহামুদ হাসান রুবেল, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম পনির, যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, জেলা বিএনপির সদস্য আবু বক্কর ছিদ্দিক আবু,
উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, কাপ্তাই জামায়াতের আমির মুহাম্মদ হারুনুর রশীদ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উথাই মং মারমা,
কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ, সম্পাদক কামাল হাকিমসহ জেলা-উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এমএইচ