হোম > সারা দেশ > চট্টগ্রাম

অনলাইন জুয়ায় মাদরাসার ৭০ হাজার টাকা হারিয়ে শিক্ষকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের লোহাগাড়ায় মাদরাসার ৭০ হাজার টাকা অনলাইন জুয়ায় হারিয়ে জানালার গ্রিলের সঙ্গে গামছায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক শিক্ষক। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের আলুঘাট এলাকার নিশান প্লাজার ৫০৩ নং রুম থেকে শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত শিব্বির আহমেদ হাসান (৩৪) তামিমুল কুরআন ওয়াসসুন্নাহ মাদরাসার শিক্ষক ও হবিগঞ্জ জেলার কদুপাড়া এলাকার ছালেহ আহম্মদের ছেলে।

নিহতের স্ত্রী শিরিন আকতার (২৩) জানান, শিব্বির অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। তিনি মাদ্রাসার ৭০ হাজার টাকা অনলাইনে মোবাইল জুয়ার মাধ্যমে হারিয়ে ফেলেন। এই টাকা আদায়ের বিষয়ে মাদরাসা কর্তৃপক্ষ চাপ দিলে গভীর রাতের কোনো একসময় জানালার গ্রিলের সঙ্গে গলায় গামছা দিয়ে আত্মহত্যা করেন।

এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল বলেন, খবর পেয়ে থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি