হোম > সারা দেশ > চট্টগ্রাম

‎রায়পুরে যুবদল নেতা বিল্লাল হত্যা মামলার আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ‎রায়পুর (লক্ষ্মীপুর)

‎লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা বিল্লাল হোসেন মিশরী হত্যা মামলার প্রধান আসামি রিকশাচালক আরমান হোসেন ওরফে রহমান (২৮) কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

‎সোমবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (নোয়াখালী অঞ্চল) মিঠুন কুমার কুণ্ডু।

‎র‍্যাব জানায়, গতকাল রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কদমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার দুপুরে তাকে রায়পুর থানায় হস্তান্তর করা হয়।

‎এ ঘটনায় সোমবার দুপুরে রায়পুর থানার সামনে ঘাতকের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন স্থানীয়রা । মানববন্ধনে কেরোয়া ইউনিয়নের বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।

‎‎উল্লেখ্য, গত ৫ মার্চ রায়পুর সাব-রেজিস্ট্রার মসজিদের বিপরীতে একটি ফলের আড়তে তরমুজ কিনতে যান কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বিল্লাল হোসেন মিশরী (৪৫)। এ সময় দুই রিকশাচালকের মধ্যে মারামারি থামাতে গিয়ে তিনি হামলার শিকার হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় কবির মহুরী নামে আরও একজন আহত হন।

‎রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, “যুবদল নেতা হত্যার আসামি রিকশাচালক আরমানকে র‍্যাব থানায় হস্তান্তর করেছে। তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি