হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে অ্যাম্বুলেন্সের চাপায় যুবক নিহত

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে অ্যাম্বুলেন্সের চাপায় হৃদয় নামে ২৮ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার মোহাম্মদ আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় লক্ষ্মীপুরের বিবিরহাট এলাকার মোসলেহ উদ্দিনের ছেলে। তিনি ফেনীর মোহাম্মদ আলী এলাকায় এসএনবি নাইস ফুডে কাজ করতেন।

মহিপাল হাইওয়ে থানার ওসি হারুনুর রশিদ বলেন, মহাসড়কের ঢাকামুখী লেনের পাশ দিয়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন হৃদয়। এ সময় একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি হেফাজতে নেয়া হয়েছে।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম