হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, যাত্রীদের দুর্ভোগ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হয়েছে। শনিবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ট্রেনটির একটি বগির সামনে চারটি চাকা লাইন থেকে সরে যায়। দুর্ঘটনার সময় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় তাড়াহুড়া করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়।

দুর্ভোগের শিকার যাত্রীরা বলেন, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে প্রবেশ করা মাত্রই বিকট শব্দে বগিটি লাইনচ্যুত হয়। এতে সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা আরো বলেন, ঈদ সামনে রেখে ট্রেনের পুরনো ও দুর্বল বগি সংযুক্ত না করে ভালো বগি দেয়া উচিত। অন্যথায় প্রাণহানির ঘটনা ঘটতে পারে। এছাড়া একদিকে রমজান মাস ও রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস হওয়ায় আটকা পড়ার কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাকির জাহান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর এক্সপেস ট্রেন রাত ১১টা ৪০ মিনিটে  ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। ট্রেনটি থামার আগ মুহূর্তে 'ঝ' বগি লাইন থেকে সরে যায়। এতে ট্রেনটি বেশ ঝাঁকুনি খায়। পরে বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। তিনি আরো জানান, দুর্ঘটনাটি লুপলাইনে ঘটায় ট্রেন চলাচল বন্ধ হয়নি। আপলাইন ও ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধারের জন্য আখাউড়া লোকোশেডকে জানানো হয়েছে।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার