হোম > সারা দেশ > চট্টগ্রাম

আনোয়ারায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার : স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সুমি আক্তার (২৮) ও তার দেড় বছরের মেয়ে ওয়াসিহা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে বৈরাগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গুয়াপঞ্চক দেয়াং বাজার সরকারি আশ্রয় প্রকল্পের বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ তার স্বামী মিজান (২৫) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঝুলন্ত অবস্থায় সুমি আক্তারের পা মাটির সাথে লাগানো ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পরিবারের সদস্যরা মা ও মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

তাদের গ্রামের বাড়ি কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায়।

নিহতের বড় বোন বেবি আক্তার অভিযোগ করেন, “আমার বোন আত্মহত্যা করেনি, তারা মা-মেয়েকে হত্যা করে লাশ ঝুলিয়ে দিয়েছে । বিয়ের পর থেকেই তাকে নির্যাতন করা হচ্ছিল।”

গুয়াপঞ্চক ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইদ্রিস জানান, মিজান আমাকে জানিয়েছে, তার স্ত্রী ও মেয়ে আত্মহত্যা করেছে। আমি ঘটনাস্থলে গিয়ে তাদের ঝুলন্ত অবস্থায় দেখে থানায় খবর দিই।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “লাশ উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে মামলা গ্রহণ করব। বিষয়টি আমরাও তদন্ত করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা নিশ্চিত হওয়া যাবে।”

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি