হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঈদে পর্যটকের অপেক্ষায় রাঙামাটির পাহাড়

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি

রাঙামাটির ঝুলন্ত সেতু। আমার দেশ

উঁচু-নিচু সবুজ পাহাড় হেলান দিয়েছে নীল আকাশে। পাহাড়ের বাঁকে বাঁকে বিস্তৃত দক্ষিণ এশিয়ার কৃত্রিম জলাশয় কাপ্তাই হ্রদ। পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া পাহাড়ি ঝিরি ঝরনা। শীতের শেষে গাছে গাছে নতুন পল্লব।

চারিদিকে সবুজের সমারোহ। প্রকৃতির এমন নয়নাভিরাম দৃশ্য পার্বত্য জেলা রাঙামাটিতে। এমন সুন্দর প্রকৃতিকে নিয়ে রাঙামাটিতে গড়ে উঠেছে বিভিন্ন পর্যটন স্পট। আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে পর্যটকদের জন্য অপেক্ষা করছে হ্রদ পাহাড়ের দেশ খ্যাত রাঙামাটি জেলা।

এদিকে ঈদুল ফিতর ও এর পর পর আসন্ন বাংলা নববর্ষকে ঘিরে পর্যটকবরণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানান, জাতীয় নির্বাচনের পর দেশের রাজনৈতিক পরিবেশ স্বাভাবিক থাকায়, এবার পর্যটক বাড়ার সম্ভাবনা থাকলেও মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যুদ্ধের ঘটনায় জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় পর্যটন খাতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। শুরুতে ঈদুল ফিতর উপলক্ষে আবাসিক হোটেলগুলোতে বুকিং ভালো হলেও যুদ্ধ শুরু হওয়ার পর থকে বুকিংয়ে ভাটা পড়ে। জ্বালানি তেলের সংকট চিন্তা করে অনেকে ভ্রমণ সংক্ষিপ্ত করেছে এবং সফর বাতিল করেছে বলে জানায়, সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

এদিকে ঈদ মৌসুমকে ঘিরে ব্যবসায়ীদের প্রস্তুতির যেন শেষ নেই। ঈদ প্রস্তুতিতে সকলে ব্যস্ত সময় পার করছেন। পুরো রমজান মাসব্যাপী রাঙামাটির পর্যটন স্পট, রিসোর্ট, আবাসিক হোটেল-মোটেল, টুরিস্ট বোট, রেস্টুরেন্টগুলো সংস্কার করে ধুয়ে-মুছে নতুন সাজে সাজানো হয়েছে। শহরের হোটেল-মোটেল মালিকরা জানান, আসন্ন ঈদের ছুটির জন্য অধিকাংশ রুম এরই মধ্যে বুকিং হয়ে গেছে। পর্যটকদের সুবিধার্থে অনেক হোটেল বিশেষ ছাড়ের ঘোষণাও দিয়েছে। পর্যটন করপোরেশনের মোটেলগুলোও তাদের আতিথেয়তায় এনেছে নতুনত্ব।

এদিকে রাঙামাটির অন্যতম জনপ্রিয় গন্তব্য সাজেক ভ্যালিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পাহাড়ের সঙ্গে মেঘের মিতালি দেখতে আসা পর্যটকদের জন্য রিসোর্টগুলো আলোকসজ্জায় সাজানো হয়েছে। পাহাড়ের চূড়ায় বসে মেঘ দেখার নতুন স্পটগুলো তৈরি করা হয়েছে আরো আধুনিক করে।

ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা গেছে, পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ। টুরিস্ট পুলিশ রাঙামাটি জোনের উপপরিদর্শক ফখরুল ইসলাম জানান, প্রতিটি পর্যটনকেন্দ্রে সাদা পোশাকে নজরদারির পাশাপাশি টহল বাড়ানো হয়েছে। কোনো পর্যটক যেন হয়রানির শিকার না হয়, সেজন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে হেল্প ডেস্ক বসানো হয়েছে।

রাঙামাটি পর্যটন ও হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা জানান, রূপের রাণি খ্যাত রাঙামাটির প্রকৃতি তার আপন রূপে সেজেছে। এ প্রকৃতির রূপ উপভোগ করার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে রাঙামাটিতে বেড়াতে ইচ্ছুক বা বেড়াতে চায় তারা রাঙামাটি হলিডে কমপ্লেক্সে অনলাইন বা অফলাইলে বুকিং করতে পারবে এবং প্রধান কার্যালয়ে বুকিং করতে পারবেন।

৪ দিন বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেন

চট্টগ্রাম নগরীতে জমে উঠেছে ঈদ কেনাকাটা

সন্দ্বীপ ২৪ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন

চাতরী-কেঁয়াগড় সড়কের কাজ ফেলে ঠিকাদার উধাও

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থান ও চাঁদাবাজিমুক্ত শিল্পাঞ্চল গড়ার অঙ্গীকার

আনোয়ারায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার : স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

২৫ হাজার পরিবারের মাঝে কেডিএস গ্রুপের যাকাত বিতরণ

চাঁদপুর-৩ আসনের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন কুমিল্লা সিটির পরিচ্ছন্নতা কর্মীরা