হোম > সারা দেশ > চট্টগ্রাম

এদেশের নারী সমাজকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখতে চায় তারা

সালাহউদ্দিন আহমদ

উপজেলা প্রতিনিধি (পেকুয়া) কক্সবাজার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটের জন্য অনেক নারীকে মনোনয়ন দিয়েছি। অথচ ওই দল জাতীয় সংসদে নির্বাচনের জন্য কোন নারীকে মনোনয়ন দেয়নি। তাদের কর্মকান্ডেই বুঝা যায় তারা এদেশের নারী সমাজকে ঘরে আবদ্ধ করে রাখতে চায় তারা নারীদের অগ্রগতি প্রগতি সমৃদ্ধি ও মর্যাদা দিতে চায়না। এগুলো হলো মধ্যযুগীয় ভাবনা।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে পেকুয়া উপজেলা ছাত্রদল আয়োজিত মৌলভী ছাঈদুল হক স্মৃতি কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, নারীদেরকে যারা অবমাননা করে, নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক সেটা যারা চায়না, তাদের পক্ষে এদেশের নারী সমাজ থাকতে পারেনা। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দলের প্রধান নারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছে যেটা নিয়ে সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছে। আমরাও এই বক্তব্যের প্রতিবাদ জানাই।

সালাহউদ্দিন আহমদ বলেন, যারা এই অবমাননাকর বক্তব্য দিয়েছে তারা নারীদেরকে ঘরে আবদ্ধ করে রাখতে চায় কর্মস্থলে যেতে দিতে চায়না, তারা নারীদের কর্মঘণ্টা কমিয়ে দিতে কথা বলছে যাতে নারীদের কর্মসংস্থান না হয়। অথচ এদেশে সাম্য, বৈষম্যহীন ও গণতান্ত্রিক সুবিচারের রাষ্ট্র বিনির্মাণের জন্য মুক্তিযুদ্ধ ও ছাত্র গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিলো। কিন্তু একটি দল তার বিপরীতে দাঁড়িয়েছে।

সালাহউদ্দিন আহমদ আরো বলেন, আমাদের দেশে অর্ধেক জনগোষ্ঠী নারী তেমনি পৃথিবীর প্রায় দেশেও তাই। এই অর্ধেক জনগোষ্ঠীকে পিছনে বা অন্ধকারে ফেলে রেখে কোন দেশ বা পৃথিবী কখনো এগিয়ে যেতে পারেনা। তাই তিনি ১২ই ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে নারী অবমাননার প্রতিবাদ জানাতে আহ্বান জানান।

উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের নারী শিক্ষার প্রসারে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন বলেই আজ নারী শিক্ষার হার অনেক বেড়েছে। আজকের ছাত্রছাত্রীরাই আগামীর বাংলাদেশের অগ্রগতি প্রগতি ও সমৃদ্ধি নিয়ে আসবে। বিএনপির পরিকল্পনা নারী সমাজকে ক্ষমতায়ন করবে মর্যাদাবান ও অর্থনৈতিক সচ্ছলতা আনবে বলে দাবি বিএনপির এই শীর্ষ নেতার।

এতে পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর রহমান হৃদয়, সদস্য সচিব আবুল কাশেম নুরী ও উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র ফিরে আসবে: ড.খন্দকার মোশাররফ

আমরা ভারতের কাছে মাথা নত করবো না: ডা. তাহের

চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ বিনির্মাণে দাঁড়িপাল্লা ও ‘হ্যাঁ’ ভোট দিন

রাজার ছেলে রাজা হোক, এই রাজনীতিতে বিশ্বাসী নয় জামায়াত

আইনজীবী আলিফ হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে যা বললেন এবি পার্টির চেয়ারম্যান

এপস্টেইন নথি ঘিরে ফের আলোচনায় আবদুল আউয়াল মিন্টু

সীতাকুণ্ডে ‘নায়ায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগানে মুখর জামায়াত আমিরের সমাবেশ

বিএনপির দুই বিদ্রোহীর চাপে কাঁপছে জুনায়েদের খেজুর গাছ

চাঁদপুর কারাগারের ৩৩ বন্দি ভোট দেবেন