হোম > সারা দেশ > চট্টগ্রাম

২৪ দিন পর সচল ইস্টার্ন রিফাইনারি, শুরু হয়েছে তেল পরিশোধন

চট্টগ্রাম ব্যুরো

কাঁচামাল সংকটে টানা ২৪ দিন বন্ধ থাকার পর ফের পুরোদমে চালু হয়েছে দেশের একমাত্র রাষ্ট্রীয় জ্বালানি তেল পরিশোধনাগাড় ইস্টার্ন রিফাইনারি। শুক্রবার সকাল ৮ টা ২৫ মিনিটে প্রধান প্লান্টটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। এখন থেকে দৈনিক ৪ হাজার টন জ্বালানি তেল পরিশোধনের করা হবে বলে জানিয়েছে বিপিসি।

গত ১৪ এপ্রিল কাঁচামাল সংকটের কারণে বন্ধ হয়ে যায় রাষ্ট্রীয় এই পরিশোধনাগারের প্রধান তিনটি ইউনিট। তবে টেকনিক্যাল কারণে ডেড স্টকে থাকা কাঁচামাল ব্যবহার করে ছোট একটি ইউনিট চালু রাখা হয়েছিল। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করায় বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশের জ্বালানি তেলের প্রচলিত উৎস। পরে বিকল্প নৌ-রুট ব্যবহার করে ক্রুড অয়েল আনার উদ্যোগ নেয় সরকার।

বুধবার দুপুরে সৌদি আরব থেকে হরমুজ প্রণালী এড়িয়ে ১ লাখ টন ক্রড বা অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহি:নোঙ্গর কুতুবদিয়া চ্যানেলে নোঙ্গোর করে এমটি নিনেমিয়া নামের একটি মাদার ট্যাংকার। তড়িঘড়ি করে কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ওই দিন রাত থেকেই লাইটারিং এর মাধ্যমে ইস্টার্ন রিফাইনারির ডিপোতে ক্রড আনা শুরু হয়। বৃহস্পতিবার দুপুর থেকেই বন্ধ হয়ে যাওয়া ইউনিটগুলো চালু করার প্রক্রিয়া শুরু হয়।

ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত জানান, ১৪ এপ্রিল থেকে কাঁচামাল সংকটের কারণে উৎপাদন বন্ধ ছিল। এর আগে আরো কয়েকদিন লো-ক্যাপাসিটিতে উৎপাদন হয়েছে। প্লান্ট বন্ধ থাকার সময়ে মেশিনারিজ মেইনটেনেন্স করা হয়েছে। অতএব সময়টি অপচয় হয়নি। এখন ক্রুড আসার পর পুরোদমে উৎপাদন শুরু হয়েছে। প্রাথমিকভাবে সকাল ৮ টা ২৫ মিনিটে প্রধান ইউনিটটি চালু করা হয়েছে। শনিবারের মধ্যে আরো দুটি ইউনিট পর্যায়ক্রমে চালু হবে। একটা ইউনিট অন্য ইউনিটের সঙ্গে সংশ্লিষ্ট। নির্ধারিত সময় পর অটোমেটিক ওই দুটি ইউনিট চালু হবে। তাই বলা যায় শুক্রবার সকাল থেকেই পুরোদমে চালু হয়েছে। এখন থেকে দৈনিক ৪ থেকে সাড়ে ৪ হাজার টন জ্বালানি তেল পরিশোধনের পর বিপিসির বিপণন প্রতিষ্ঠানগুলোর কাছে সরবরাহ করা সম্ভব হবে বলে জানান তিনি।

বিপিসি সূত্র জানায়, সাধারণত প্রতিমাসে এক লাখ মেট্রিকটন ক্রড অয়েলের প্রয়োজন হয়। সব শেষ গত ১৭ ফেব্রুয়ারি একটি পার্সেল এসেছে। এর পর থেকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় আর কোন ক্রুড-বাহী জাহাজ আসেনি।

পটিয়ায় আমজু মিয়ার বলীখেলা শনিবার

‎স্বামীর নির্যাতনে আত্মহত্যার পথ বেছে নিলেন স্ত্রী

খাগড়াছড়ি রেঞ্জ কার্যালয়ের পুকুর থেকে লাশ উদ্ধার

ফেনীতে ছাত্রদলের ২ বছরের কমিটি চলছে ৮ বছর

চোরাপথে আসা মসলায় সয়লাব বাজার, রাজস্ব হারাচ্ছে সরকার

বোনের দরজার কয়েক হাত দূরেই থামল জীবন

সরকার সিদ্ধান্ত নিলে দায়িত্ব ছেড়ে দেব : কুবি উপাচার্য

ফেসবুকে মাদকবিরোধী পোস্ট করায় ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আটক ৩

চকরিয়ায় অনলাইন জুয়াড়িসহ গ্রেপ্তার ১০

ফেনীর এসপি পদে মাহবুবের পদায়ন নিয়ে রিট