হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘মানি ট্র্যাপে’ জামায়াতের প্রথা ভাঙলেন জাকির

ফেনী আলিয়ার অধ্যক্ষের কাছে ঘুস চাওয়ার অভিযোগ

এস এম ইউসুফ আলী, ফেনী

ফেনীতে পরিচ্ছন্ন রাজনীতির জন্য জামায়াতে ইসলামীর দীর্ঘদিনের সুনাম রয়েছে। জাকির হোসেন নামে দলের এক সদস্যের অনৈতিক কর্মকাণ্ডে সেই খ্যাতিতে ছেদ পড়েছে। সম্প্রতি একাধিক অভিযোগের কারণে জেলাজুড়ে বেশ সমালোচিত এই জামায়াতকর্মী। তিনি ফেনী আলিয়া কামিল মাদরাসার বরখাস্ত অধ্যক্ষ ও আওয়ামী লীগের দোসর মাহমুদুল হাসানকে মামলা থেকে বাঁচানোর জন্য তিন লাখ টাকা চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে অভিযোগ প্রমাণ হওয়ার আগেই তাকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াত।

জানা গেছে, জাকিরের বাড়ি দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের উত্তর গজারিয়া গ্রামে। তিনি জামায়াতের অঙ্গসংগঠন ফেনী শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ১০ নম্বর ওয়ার্ডের কর্মী ছিলেন। তিনি মামলা থেকে নাম কাটানোর জন্য অধ্যক্ষ মাহমুদুলের কাছে তিন লাখ টাকা ঘুস চেয়েছেন বলে ফাঁস হওয়া একটি অডিও ক্লিপে জানা গেছে।

অপরদিকে অধ্যক্ষ মাহমুদুল পতিত আওয়ামী লীগ সরকারের অন্যতম সুবিধাভোগী। তিনি ফেনীর সাবেক এমপি নিজাম হাজারীর নিয়োগ বাণিজ্যের ডান হাত হিসেবে পরিচিত। তার মাধ্যমে জেলার বিভিন্ন মাদরাসায় অর্থের বিনিময়ে বিভিন্ন পদে নিয়োগ হতো। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর প্রতিবাদের মুখে বরখাস্ত হন তিনি। গণহত্যার দোসর হিসেবে তার নামে কয়েকটি মামলাও হয়েছে। এরপর থেকে বিভিন্নজনের কাছে ধরনা দিয়ে মামলাগুলো থেকে নাম কাটানোর চেষ্টা করছেন মাহমুদুল। এজন্য বেশ কয়েকজনকে টাকাও সেধেছেন তিনি। আবার মোবাইল ফোনে দেনদরবারের কথাসংবলিত কথপোকথন ফাঁস করে একাধিক ব্যক্তিকে বিপদেও ফেলেছেন তিনি।

মাহমুদুল হাসান বলেন, ‘গত ১ অক্টোবর কতিপয় দুষ্ট ছেলে ও ছাত্র নামধারী কিছু অছাত্র আমার বিরুদ্ধে দুটি মিথ্যা মামলা করে। আমি একজন আলেম মানুষ, এসব টেনশনে অসুস্থ হয়ে পড়ায় মামলাগুলো দেখভাল করার জন্য পূর্বপরিচিত জাকিরকে দায়িত্ব দিই। তিনি মামলার বাদী ও কয়েকজন সমন্বয়কের সঙ্গে যোগাযোগ করলে তারা টাকা চেয়েছিলেন, সে বিষয়ে কথা হয়েছিল। ওই রেকর্ডটি ফাঁস হয়েছে।’

টাকা দাবির অভিযোগ অস্বীকার করে জাকির বলেন, ‘একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এসবের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই।’

গত সোমবার জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আ ন ম আবদুর রহিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জাকিরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নান বলেন, জাকিরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। তিনি জামায়াতের প্রথা ভেঙেছেন, ভাবমূর্তি নষ্ট করেছেন। বিষয়টিকে গুরুত্ব দিয়েই দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

কুসিক প্রশাসক পদে আলোচনায় টিপু ও আবু

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ দোকান পুড়ে ছাই

দেড় বছর পর আখাউড়া সীমান্ত দিয়ে আগরতলা-ঢাকা বাস চলাচল শুরু

প্রেমের টানে শ্রীলঙ্কান তরুণী দাগনভূঞায়, ইসলাম গ্রহণ করে বিয়ে

চট্টগ্রামে গ্যাসলাইনে বিস্ফোরণ নিহত তিন জনের বাড়ি শোকের মাতম

পাহাড় কাটার দায়ে বিপিসিকে ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

মিয়ানমারে পাচারকালে ১৮০০ বস্তা সিমেন্টসহ ১৮ পাচারকারী আটক

মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য

তারেক রহমানের শাসনামলে দেশে গুন্ডামি ও চাঁদাবাজির ঠাঁই হবে না