হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্কাউটিং গড়ে তুলবে আদর্শ নাগরিক: এমপি এনাম

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

স্কাউটিংকে শুধুমাত্র একটি সহশিক্ষা কার্যক্রম হিসেবে নয়, বরং একটি ‘জীবন গড়ার আন্দোলন’ হিসেবে অভিহিত করেছেন চট্টগ্রামের পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। তিনি বলেন, স্কাউটিং এমন একটি প্ল্যাটফর্ম যেখানে শিশু-কিশোররা শৃঙ্খলা, দায়িত্ববোধ, নেতৃত্ব, আত্মনির্ভরশীলতা এবং দেশপ্রেমের মতো মানবিক ও নৈতিক গুণাবলি অর্জন করে, যা তাদের ভবিষ্যতে সৎ, দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গতকাল শনিবার রাতে পটিয়ার আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা স্কাউটস সমাবেশ ও কাব ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাব স্কাউটদের উদ্দেশে এনামুল হক এনাম বলেন, ‘তোমরা যে ক্যাম্পে অংশগ্রহণ করছ, এটি শুধুমাত্র বিনোদনের স্থান নয়; এটি একটি শিক্ষার অনন্য ক্ষেত্র।’ তিনি আরো বলেন, এই ক্যাম্পের মাধ্যমে স্কাউটরা দলগত কাজ, সময়ানুবর্তিতা, পারস্পরিক সহানুভূতি এবং প্রকৃতির সঙ্গে সহাবস্থানের মতো গুরুত্বপূর্ণ জীবনদক্ষতা অর্জনের সুযোগ পায়। এসব শিক্ষা তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে পথপ্রদর্শক হিসেবে কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি স্কাউট লিডারদের অবদানের প্রশংসা করে বলেন, যারা নিজেদের সময়, শ্রম ও মেধা ব্যয় করে নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করছেন, তাদের এই অবদান জাতি গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অমূল্য। তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এমপি এনাম আরো বলেন, বর্তমান সরকার সবসময় তরুণ প্রজন্মের উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে আন্তরিক। স্কাউটিং কার্যক্রমকে আরো বিস্তৃত ও শক্তিশালী করতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে উপজেলা স্কাউটস সম্পাদক ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ নিজাম উদ্দীনের সঞ্চালনায় বিভিন্ন পর্যায়ের শিক্ষা কর্মকর্তা, শিক্ষক এবং স্কাউট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিপন কান্তি দে এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার ধর। এছাড়াও আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহা, সৈয়দ মো. মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

এছাড়া পটিয়া উপজেলা স্কাউটসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাবু লিটন চৌধুরী, কাব স্কাউটস লিডার আইনুন নুর, উপজেলা স্কাউটস কোষাধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দীন, এলটি পীযূষ কুমার দে, সহকারী কমিশনার মোহাম্মদ নাছির উদ্দীন, অশোক চক্রবর্তী, চৈতি চৌধুরী, হারুনুর রশিদ, নাছিমুন আরাসহ অনেকে।

চেঙ্গী নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

কুমিল্লার নিমসার বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল সওজ

এক টানেই ধরা পড়ল ১০১ মণ ইলিশ, ৩৩ লাখে বিক্রি

লালমাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি

‎রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

জ্বালানি নিয়ে চট্টগ্রামে এলো ৪ জাহাজ

রামগঞ্জে ঘেরে বিষ দিয়ে ৭ লাখ টাকার মাছ নিধন‎

চাটখিলে পোড়া লাশ উদ্ধার

সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে অর্থ পাচার মামলা