হোম > সারা দেশ > চট্টগ্রাম

এবার বন্ধ হলো দেশের একমাত্র ডিএপি সার কারখানা

উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)

কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লি. (কাফকো), চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) বন্ধের পর এবার বন্ধ হয়ে গেলো দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (ডিএপিএফসিএল) সার কারখানা। শনিবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত এ কারখানা কর্তৃপক্ষ বন্ধ ঘোষণা করে।

এরআগে, ২০০৬ সালে কারখানাটি বাণিজ্যিকভাবে সার উৎপাদন শুরু করে।

ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লি. (কাফকো)-থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। কিন্তু গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানিতে অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে পড়ে ডিএপি সারকারখানা।

ডিএপিফসিএলের জিএম (প্রশাসন) আব্দুল জলিল জানান, আমরা নিজেরা অ্যামোনিয়া উৎপাদন করি না। কাফকো এবং সিইউএফএল থেকে ক্রয় করি। তাদের আরো এক মাস আগে উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতদিন আমাদের যা মজুদ ছিল তা দিয়ে চলেছে। মজুদ শেষ হওয়ায় গতকাল থেকে উৎপাদন বন্ধ করে দিতে হয়েছে।

ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ হয়ে পড়ার কারণে কারখানার উৎপাদন ঝুঁকিতে পড়েছে । এজন্য কারখানায় উৎপাদন বন্ধ করা হয়েছে।

পাঁচলাইশে পুলিশকে জুয়ার তথ্য দেওয়ার সন্দেহে যুবককে রক্তাক্ত জখম

চট্টগ্রামে মন্দির দখল নিয়ে ইসকনের সঙ্গে সাধারণ হিন্দুদের সংঘর্ষ

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল