হোম > সারা দেশ > চট্টগ্রাম

পড়াশোনার পাশাপাশি চালাতেন পরিবার, অটো উল্টে গেল প্রাণ

উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)

চট্টগ্রামের আনোয়ারায় অটোরিকশা উল্টে মো. আকরাম হোসেন নামে ১৫ বছর বয়সী এক ডেলিভারি বয় নিহত হয়েছেন।

রোববার দুপুরে উপজেলার জুঁইদণ্ডি লামার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকরাম আনোয়ারার বারখাইন ইউনিয়নের পশ্চিম ঝিঁউরি এলাকার মোহাম্মদ মুছার ছেলে।

নিহতের বাবা বলেন, সকালে বাড়ি থেকে বেরিয়ে পণ্য ডেলিভারি দিতে যান আকরাম। জুঁইদণ্ডি লামার বাজার এলাকায় অটোরিকশাটি উল্টে গিয়ে তার মাথায় পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, চার সন্তানের মধ্যে আকরাম সবার ছোট। ছেলেটি সপ্তম শ্রেণিতে পড়তো। পরিবারের আর্থিক অনটনের কারণে লেখাপড়ার পাশাপাশি পণ্য ডেলিভারির কাজ করতো।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগেই ওই কিশোরের মৃত্যু হয়েছে। লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুতে ৩ চিকিৎসকের নামে মামলা

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে : জ্বালানি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা, দুই বোন গুলিবিদ্ধ

রামগঞ্জে ৯২ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

চার জাহাজে আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল

সিডিএ চেয়ারম্যান পদ পেতে দৌড়ঝাঁপ ৮ বিএনপি নেতার

উখিয়ায় পাকা ভবন উচ্ছেদে বন বিভাগের মামলা

সীতাকুণ্ডে পাহাড় কাটার দায়ে জরিমানা ২ লাখ, ১৫ দিনের কারাদণ্ড

হাতিয়ায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ, মুদি দোকানদার আটক

স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, মামলা