হোম > সারা দেশ > চট্টগ্রাম

অপহরণ করে কক্সবাজারে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লা থেকে অপহরণ করে মুক্তিপণ না পাওয়ায় সজিব হোসেন (২৫) নামে এক যুবককে হত্যার পর সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিখোঁজের ছয়দিন পর কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্র সৈকত থেকে বুধবার (৬ আগস্ট) তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সজিব হোসেন কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার এলাকার কামাল হোসেনের ছেলে।

এ ঘটনায় বৃহস্পতিবার (৭ আগস্ট) কুমিল্লার কোতোয়ালি মডেল থানা পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ আগস্ট সজিব চিকিৎসার উদ্দেশ্যে কুমিল্লা শহরে যান। সেদিন থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের লোকজন তার আর কোনো খোঁজ পাননি। পরে পরিবারের পক্ষ থেকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।

এরপর অজ্ঞাত এক নম্বর থেকে সজিবের বাবার মোবাইলে ফোন করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তবে পরিবার অর্থ দিতে অস্বীকৃতি জানালে অপহরণকারীরা তাকে হত্যা করে লাশ কক্সবাজারের সমুদ্রসৈকতে ফেলে দেয়।

৬ আগস্ট বিকেলে ইনানী সমুদ্র সৈকতের পাশে এক অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে লাশটির পরিচয় নিশ্চিত করা হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, “মুক্তিপণের উদ্দেশ্যে সজিবকে অপহরণ করা হয়েছিল। টাকা না পাওয়ায় তাকে হত্যা করে লাশ সাগরে ভাসিয়ে দেয়া হয়। বৃহস্পতিবার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম