হোম > সারা দেশ > চট্টগ্রাম

মেঘনায় পণ্যবোঝাই ট্রলার ডুবি, ৪ কোটি টাকা ক্ষতি

জেলা প্রতিনিধি, নোয়াখালী

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে এমভি প্রাহিম নামের একটি মালামাল বোঝাই ট্রলার ডুবে গেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের ভূমিহীন বাজারের পূর্ব-দক্ষিণে চর মহিউদ্দিন মার্কেট সংলগ্ন মেঘনা নদীতে ট্রলারডুবির এ ঘটনা ঘটে। এসময় ট্রলারের কেউ নিখোঁজ হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগী তমরদ্দি বাজারের ব্যবসায়ী নাজমুল আলম বলেন, সকালের দিকে বৈরী আবহাওয়ার মধ্যে রড, সিমেন্ট ও মুদি সামগ্রী নিয়ে চট্টগ্রাম থেকে সন্দীপ হয়ে এমভি প্রাহিম নামের একটি মালবোঝাই ট্রলার হাতিয়ার উদ্দেশে যাত্রা করে। ট্রলারের মালিক পক্ষ নিষেধাজ্ঞা উপেক্ষা করে অতিরিক্ত ভাড়া নিয়ে রওনা করে। ট্রলারটি উপজেলার চানন্দী ইউনিয়নের ভূমিহীন বাজারের পূর্ব-দক্ষিণে চর মহিউদ্দিন মার্কেট সংলগ্ন মেঘনা নদীতে এসে ঝড়ের কবলে পড়ে। একপর্যায়ে ২৮ টন রড, সিমেন্ট ও মুদিপণ্যসহ প্রায় ৪ কোটি টাকার মালামাল নিয়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা লোকজনকে স্থানীয় জেলেরা উদ্ধার করেন। মালামাল হারিয়ে অনেক ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছেন।

এ বিষয়ে জানতে ট্রলারের মালিক জাহেদ, সুনীল মেম্বারের মুঠোফোনে কল করা হলে সংযোগ পাওয়া যায়নি।

ট্রলার ডুবির বিষয়ে হাতিয়া থানার ওসি একেএম আজমল হুদা বলেন, এ ঘটনায় ভুক্তভোগী এক ব্যবসায়ী থানায় জিডি করেছেন। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য