হোম > সারা দেশ > চট্টগ্রাম

জামায়াত নেতার সঙ্গে ইফতার করলেন জামিনে মুক্ত আ.লীগ নেতা

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)

জামিনে মুক্ত ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীর কার্যকলাপ নিয়ে আলোচনার শেষ নেই। এবার তিনি নতুন বিতর্কের সৃষ্টি করেছেন কক্সবাজার জেলা জামায়াত নেতার সঙ্গে রাস্তায় বসে ইফতার করার মাধ্যমে।

শুক্রবার উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ভোমরিয়াঘোনার জন চলাচলের রাস্তার উপর অনুষ্ঠিত এ ইফতারে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি ও ইসলামপুর চেয়ারম্যান মাওলানা দেলাওয়ার হোসাইন, উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, ভারপ্রাপ্ত ঈদগাঁও ইউনিয়ন চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল হাকিম এবং ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি ডাঃ এহছানুল হক।

স্থানীয়রা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে এই ইফতারের ভিডিও ও ছবি ভাইরাল হলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করছেন, সোহেল জাহান চৌধুরীর মাঠে অব্যাহত গণসংযোগ এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে এই ধরনের মিলন স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করতে পারে।

প্রসঙ্গত, বিগত জাতীয় সংসদ নির্বাচনের আগে সোহেল জাহান চৌধুরী একাধিক বিতর্কিত কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। নির্বাচনের আগ মুহূর্তে তিনি ধানের শীষের ভোট প্রার্থনার জন্য উঠান বৈঠক ডেকে জামায়াত নেতাকে মোনাজাত পরিচালনার সুযোগ দেন। নির্বাচনের পর জামিনে মুক্ত হয়ে তিনি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ এবং জনসভা চালিয়ে বিতর্কিতভাবে আলোচনার জন্ম দেন।

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার