হোম > সারা দেশ > চট্টগ্রাম

জলাবদ্ধতার জন্য আগের নগরপিতা ও সিডিএর চেয়ারম্যান দায়ী

খাল পরিদর্শন শেষে উপদেষ্টা

চট্টগ্রাম ব্যুরো

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, জলাবদ্ধতা একটি মানবসৃষ্ট সমস্যা। দীর্ঘ সময় ধরে যারা নগরপিতা ও সিডিএর চেয়ারম্যান ছিলেন, তারাই এ জলাবদ্ধতা সৃষ্টির জন্য মূলত দায়ী। আমি এ শহরে প্রাইমারি, হাইস্কুল ও কলেজে পড়েছি। কিন্তু কোনো সময় এরকম জলাবদ্ধতা দেখিনি বলে মন্তব্য করেন তিনি ।

মঙ্গলবার নগরের বাকলিয়া এলাকার বির্জা খাল ও নাজির খাল পরিদর্শন শেষে তিনি এসব মন্তব্য করেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের নেতৃত্বে নগরে জলাবদ্ধতা নিরসনের কাজ করা হচ্ছে।

তিনি বলেন, সরকার থেকে এই দায়িত্ব পাওয়ার পর যখন খাল পরিদর্শনে এসেছিলাম, তখন এই খালগুলো দখল করে বাড়ি, অফিস, মার্কেট নির্মাণ করা হয়েছিল। আমি দায়িত্ব নিয়ে সেসব ভেঙে এখন খালে পরিণত করেছি। এখন দেখছি পরিষ্কার করার পর আবারও সেখানে ময়লা ভেসে আসছে, এটা হলে তো চলবে না।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ময়লা ফেলার জন্য ১০ হাজার বিন দেওয়া হয়েছে। ২৪০ লিটারের প্রতিটি বিনের দাম পড়েছে ৪ হাজার টাকা। এখন আমাদের কাজ শেষ। কীভাবে খাল পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখবেন, তার দায়িত্ব নাগরিকের। সোজা কথা, বিন ছাড়া বাইরে ময়লা ফেললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে ইতোমধ্যে বিভাগীয় কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম, নগর জামায়াতের আমির শাহাজাহান চৌধুরী, সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন চৌধুরী ও সিডিএ বোর্ড সদস্য ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ প্রমুখ।

জুলাই বিপ্লবকে ব্যঙ্গ করে চবি শিক্ষকের ফেসবুক পোস্ট

নাইক্ষ্যংছড়ির ছয় রাবার শ্রমিক অপহরণের মূলহোতা মিজান গ্রেপ্তার

ত্রাণ সহায়তা নিয়ে বন্যাকবলিত মানুষের পাশে জামায়াত নেতা শাহজাহান

পানিবন্দি মানুষের পাশে থাকবে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় ডায়রিয়ার প্রকোপ, দুজনের মুত্যু

মেঘনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে সেই মা হাতির মৃত্যু

কক্সবাজারে আবার পাহাড়ধস: মাটিচাপায় স্ত্রীর মৃত্যু, প্রাণে বাঁচলেন স্বামী

ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২

বিএনপি নেতার বিরুদ্ধে পলাতক আসামি ছিনতাইয়ের অভিযোগ