হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটিতে নৌকা ডুবি, মা-ছেলের লাশ উদ্ধার

আতিকুর রহমান নগরী

রাঙামাটির লংগদু উপজেলায় আকস্মিক ঝড়ে নৌকাডুবির ঘটনায় মা শিরিন আক্তার ও ছেলে রানার লাশ উদ্ধার করা হয়েছে। ভাই মাসুম এখনও নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার গুলশাখালীতে নৌকাডুবির এ ঘটনা ঘটে।

এদিকে নিখোঁজ একজনকে উদ্ধারে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সদস্যরা কাজ করছেন।

জানা গেছে, মঙ্গলবার লংগদু গুলশাখালী বাজার থেকে স্ত্রী ও তিন সন্তান নিয়ে নিজ বাড়িতে ফেরার পথে ঝড়ো বাতাসের কবলে পড়েন এফআইডিসি টিলার বাসিন্দা আছর উদ্দিন। এ ঘটনার পর সেনা সদস্যরা আছর উদ্দিন ও মেয়ে সালমাকে জীবিত উদ্ধার করেন। পরে ৭ বছর বয়সী ছেলে রানার মরদেহ উদ্ধার করা হয়। এরপর আছর উদ্দিনের স্ত্রী শিরিন আকতারকে উদ্ধার করা হয়। ভাই মাসুম এখনো নিখোঁজ রয়েছেন।

চান্দিনায় সাংবাদিক হয়রানি: এসি ল্যান্ড ফয়সালকে জৈন্তাপুরে বদলি

নদীতে ভাসমান ট্যাংকার থেকে ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ

প্রধান শিক্ষিকাকে লাথি মারা সেই আ.লীগ নেতা সুজন গ্রেপ্তার

মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স: সিএমপি কমিশনার

মুক্তিযুদ্ধকে অস্বীকারকারীরা এ দেশে রাজনীতি করার অধিকার নেই: বুলু

বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানের জরিমানা

চট্টগ্রামে জুলাইয়ের ৬৯ মামলা, অগ্রগতি ৯০ শতাংশ

টিসিজেএ নির্বাচনে সভাপতি এনামুল, সাধারণ সম্পাদক মামুন

মর্টার শেল নিষ্ক্রিয় করতে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বোম্ব ডিসপোজাল ইউনিট’

বাঁশখালীতে মাকে হত্যা মামলায় ছেলে-পুত্রবধূ গ্রেপ্তার