হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাইন বিস্ফোরণে আহতদের সহায়তায় বিজিবির চিকিৎসা ক্যাম্প

জেলা প্রতিনিধি, বান্দরবান

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী জামছড়ি সীমান্ত এলাকার দু’শতাধিক রোগীকে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে ১১ বিজিবি।

বৃহস্পতিবার জামছড়ি বিজিবি ক্যাম্প প্রাঙ্গণে অবৈধ সীমান্ত অতিক্রম, মাইন বিস্ফোরণ, চোরাচালান ও মাদক বিরোধী মতবিনিময় সভায় এ চিকিৎসা সেবা ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়, এসময় মাইন বিস্ফোরণে পঙ্গু হওয়া ব্যক্তিদেরও অর্থ সহায়তা প্রদান করে বিজিবি।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, লে.কর্নেল কফিল উদ্দিন কায়েস। এ সময় মেজর আশিকুর রহমান, সহকারী পরিচালক আল আমিন উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জোন কমান্ডার বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি বদ্ধপরিকর। মাদক, চোরাচালান দমনে স্থানীয় বাসিন্দাদের সহায়তা চান তিনি।

জনবল সংকটে রাজস্থলীতে ভেঙে পড়েছে প্রশাসনিক কার্যক্রম, সেবাবঞ্চিত মানুষ

২১ বছর ধরে বন্ধ পুঁটিবনিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

সীতাকুণ্ডে নাগরিক সেবা থেকে বঞ্চিত হয়ে ভোগান্তির শিকার পৌরবাসী

ফেনীতে সিএনজি-পিকআপ সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩, আহত ৬

উৎসবে নিত্যপণ্যের দাম কমানোর ব্যাতিক্রমি উদ্যগ

চাঁদপুরে স্ত্রীর ছবি বুকে ধরে স্বামীর আত্মহত্যা

গাইবান্ধায় শিবির নেতা হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ

মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় বোটসহ আটক ২১

লালমাইয়ে ফোন করে ডেকে নিয়ে যুবককে খুন

চট্টগ্রামে ডা. রবিউল হোসেনের ইন্তেকাল