হোম > সারা দেশ > চট্টগ্রাম

সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি চাই

ভেড়ামারার পথসভায় বিএনপি প্রার্থী ব্যারিস্টার রাগিব

উপজেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)

ছবি: আমার দেশ

কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, ‘সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হবে। সাধারণ মানুষের জানমাল ও সম্মান রক্ষায় আমরা কোনো আপস করব না।

আপনারা আমার সঙ্গে থাকলে এলাকায় মাদক, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, নারী নির্যাতন বন্ধ হবে ইনশাআল্লাহ।’ পথসভায় তিনি আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান।

ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, বিএনপি আমাকে ধানের শীষ প্রতীকে মনোনীত করেছে। ধানের শীষ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, এটা গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিতে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের প্রতীক।

বর্তমানে বাংলাদেশ এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মাদক তরুণ সমাজকে ধ্বংস করছে, সন্ত্রাস মানুষের নিরাপত্তা ছিনিয়ে নিচ্ছে, চাঁদাবাজি সাধারণ মানুষের জীবনে স্থায়ী আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে, বেকারত্ব বাড়ছে এবং সমাজে নারী নির্যাতন ক্রমাগত বেড়েই চলেছে।

আমরা সবাই একটু সচেতন হলে এবং রাষ্ট্র পরিচালনায় সৎ নেতৃত্ব ও আইনের শাসন প্রতিষ্ঠা করা গেলে এই অবস্থা বদলানো সম্ভব। এ প্রসঙ্গে তিনি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নেই বলে উল্লেখ করেন। শনিবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার একাধিক স্থানে গণসংযোগ ও নির্বাচনি পথসভায় এসব কথা বলেন।

বুলবুল আহমেদ বুলুর সভাপতিত্বে ও শিহাবুল ইসলামের সঞ্চালনায় ওই পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।

বক্তব্য দেন ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আসলাম উদ্দিন, সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বুলবুল আবু সাঈদ শামীম, উপজেলা মহিলাবিষয়ক সম্পাদক ইন্দোনেশিয়া সিটু, বাহাদুরপুর ইউপি বিএনপির সভাপতি বকুল হোসেন, সম্পাদক আসলাম উদ্দিন, বিএনপি নেতা কামরুজ্জামান জামাল প্রমুখ।

বরকলে ‎বন্যার পানি নেমেছে, রেখে গেছে ক্ষত চিহ্ন

কুমিল্লায় ৯৮৭ শিক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র অজিত গুহ মহাবিদ্যালয়ে স্থানান্তর

লামায় ঠিকাদারের গাফিলতি, সড়ক ও ব্রিজের নির্মাণ কাজ বন্ধ

শাহরাস্তিতে গভীর রাতে ডাকাতির ঘটনায় গৃহবধূ নিহত, আহত আরেক গৃহবধূ

চট্টগ্রামের লোহাগাড়ায় নেমে গেছে পানি, ভেসে উঠেছে ক্ষতচিহ্ন

বন্যায় বাঁশখালীতে বিধ্বস্ত ৪০ হাজার মাটির ঘর

অন্যের বাড়ির সিঁড়িতে নবজাতক, এলাকায় চাঞ্চল্য

বৃষ্টি কম, জলাবদ্ধতার উন্নতি

লালমাইয়ে বিধবার ঘর ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে নতুন নাম ডেভিড ইমন