হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর সদর হাসপাতালে ঢুকে জুয়েল হোসেন নীরব নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে পেটানোর ঘটনায় ছাত্রদল নেতা আবদুর রহমান শাহেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। রাত ৮টার দিকে উত্তর তেমুহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।

শাহেদ লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার ফিরোজ আলমের ছেলে এবং দালালবাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক।

ভুক্তভোগী জুয়েল লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি এবং সাহাপুর এলাকার মো. শাহজাহানের ছেলে।

জানা গেছে, স্বেচ্ছাসেবক দলের নেতা জুয়েলকে পেটানোর ঘটনায় সোমবার সন্ধ্যায় শাহেদকে ছাত্রদল থেকে অব্যাহতি দেওয়া হয়। একই দিন রাতে জুয়েলের বাবা শাহজাহান বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় শাহেদসহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো আটজনকে আসামি করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, একটি মোবাইল কেনাবেচাকে কেন্দ্র করে জুয়েল ও শাহেদদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ ঘটনার জেরে রোববার রাতে সাহাপুর এলাকায় একটি বৈঠক হয়। সেখানে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জুয়েলের ওপর হামলা চালান। এ সময় তাকে লাঠি দিয়ে পেটানো হয়। সেখান থেকে আহত অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তিনি সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য গেলে শাহেদের নেতৃত্বে ফের তার ওপর হামলা চালানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এমই

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

সাইকেল চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ