হোম > সারা দেশ > চট্টগ্রাম

ড. মোশারফ ও তার ছেলের মনোয়নপত্র দাখিল

উপজেলা প্রতিনিধি, (দাউদকান্দি) কুমিল্লা

কুমিল্লা- ১ (দাউদকান্দি–মেঘনা) আসনে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন ও তার ছেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বিএনপি থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার দুপুর ১২টায় দাউদকান্দি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী অফিসার (ইউএনও) নাছরীন আক্তারের কাছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন উভয়ই কুমিল্লা-১ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল করেন।

ড. মোশাররফ হোসেন তার প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও বীরোচিত সংবর্ধনা গণতন্ত্রের জন্য ইতিবাচক। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের জন্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি ঠিক আছে তবে পুরোপুরি ঠিক হয়নি। নির্বাচন সুস্ঠ ও নিরেপক্ষ হলে সব ঠিক হয়ে যাবে।

মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের ড. মারুফ হোসেন জানান, দলীয় নির্দেশনা অনুযায়ী বিএনপি থেকে আমার বাবা ও আমি উভয় মনোনয়ন দাখিল করেছি।

প্রধান শিক্ষিকাকে লাথি মারা সেই আ.লীগ নেতা সুজন গ্রেপ্তার

মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স: সিএমপি কমিশনার

মুক্তিযুদ্ধকে অস্বীকারকারীরা এ দেশে রাজনীতি করার অধিকার নেই: বুলু

বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানের জরিমানা

চট্টগ্রামে জুলাইয়ের ৬৯ মামলা, অগ্রগতি ৯০ শতাংশ

টিসিজেএ নির্বাচনে সভাপতি এনামুল, সাধারণ সম্পাদক মামুন

মর্টার শেল নিষ্ক্রিয় করতে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বোম্ব ডিসপোজাল ইউনিট’

বাঁশখালীতে মাকে হত্যা মামলায় ছেলে-পুত্রবধূ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইটভাটার দুই শ্রমিকের মৃত্যু

বিশ্রাম নিতে গিয়ে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু