হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাংলাদেশি ১১ জেলেকে অপহরণ আরাকান আর্মির

চার দিনে ৪৪ জন অপহৃত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে আবারও মাছ ধরার ট্রলারসহ বাংলাদেশি ১১ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এদের মধ্যে পাঁচজন বাংলাদেশি ও ছয়জন রোহিঙ্গা জেলে রয়েছেন।

গতকাল মঙ্গলবার দুপুরে তাদের অপহরণ করা হয়। এ নিয়ে চার দিনে ৪৪ জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন।

তিনি বলেন, স্থানীয় জেলেদের মাধ্যমে জেনেছি গতকাল সাগর থেকে মাছ ধরে নৌঘাটে ফেরার পথে আরাকান আর্মি স্পিডবোটযোগে এসে অস্ত্রের মুখে ট্রলারসহ ১১ জেলেকে ধরে তাদের ক্যাম্পে নিয়ে যায়। শাহপরীর দ্বীপ জেটিঘাটে বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক সুলতান মাঝি বলেন, জেলেরা মাছ ধরে ফেরার সময় তাদের নাফ নদীর নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যায়।

তিনি বলেন, এর আগেও আমার মালিকানাধীন একটি ট্রলারসহ ১২ জেলেকে আরাকান আর্মি আটক করে নিয়ে যায়। এখনো তাদের ছেড়ে দেয়নি। এদিকে আটক জেলেদের পরিবার উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে। তবে তাদের উদ্ধারে কাজ চলছে বলে জানান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি

দুই ঘণ্টার নাটকীয়তার পর আদালতে শিবির নেতা জিসান, জামিন নামঞ্জুর