হোম > সারা দেশ > চট্টগ্রাম

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ভাসতে থাকা ৯ জেলেকে উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

সেন্ট মার্টিন গভীর সমুদ্র এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা বোটসহ ৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত সোমবার একটি ফিশিং বোট সেন্ট মার্টিন থেকে ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্র এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। পরে জরুরি সেবা ১৬১১১ নম্বরের মাধ্যমে কোস্ট গার্ড বিষয়টি জানতে পারে।

এই কোস্ট গার্ড কর্মকর্তা বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড জাহাজ ‘জয় বাংলা’ তাৎক্ষণিকভাবে ওই এলাকায় একটি বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানকালীন ইঞ্জিন বিকল হওয়া ফিশিং বোটসহ ৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধার করা জেলেদের প্রয়োজনীয় খাবার ও চিকিৎসা দিয়ে বোটসহ মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।

চট্টগ্রামে কোথাও জলাবদ্ধতা হয়নি, তিন স্থানে ছিল জলজট: প্রকল্প পরিচালক

বৃষ্টির পানিতে ডুবছে রেললাইন, এক ঘণ্টা আটকে ছিল পর্যটক এক্সপ্রেস

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে ৮ ঘণ্টায়ও স্বাভাবিক হয়নি যান চলাচল

সড়কে কাদা, সংস্কারের দাবিতে স্থানীয়দের অভিনব প্রতিবাদ

কক্সবাজারে আবার পাহাড় ধসে নারীর মৃত্যু, দুই দিনে নিহত ১১

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে পাহাড় ধসে বন্ধ যান চলাচল

বৈরী আবহাওয়ায় শাহ আমানতে বিঘ্নিত বিমান চলাচল

নাফাখুম জলপ্রপাতে ঘুরতে এসে আটকা ৬৯ পর্যটক

ফুলগাজীতে চেক জালিয়াতি করে ৫১ লাখ টাকা আত্মসাৎ

বাঁশখালীতে ২০ হাজার মানুষ পানিবন্দি, ভারি বর্ষণ