হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে আরও ৬ জন করোনায় আক্রান্ত

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গত বুধবার বিকেলে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় জানায়, জেলার আটটি হাসপাতাল ও ল্যাবে ১২৯ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চারটি হাসপাতাল ও ল্যাবের পরীক্ষায় ছয়জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জনের পরীক্ষায় একজন, শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ১২ জনের পরীক্ষায় দুজন, মেট্রোপলিটন হাসপাতালে ২০ জনের পরীক্ষায় একজন এবং এভারকেয়ার হাসপাতালে ১২ জনের মধ্যে ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। আক্রান্ত ছয়জনই নগরীর বাসিন্দা।

এদিকে চট্টগ্রামে চলতি মাসে ৫০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে সাতজন জেলার বাসিন্দা। এর মধ্যে একটি শিশু, ২৩ নারী ও ২৬ জন পুরুষ আক্রান্ত হয়।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না