হোম > সারা দেশ > চট্টগ্রাম

ডিবি পরিচয়ে ডাকাতি, পুলিশের সামনেই নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট

উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)

চট্টগ্রামের কর্ণফুলীতে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে একদল সশস্ত্র ডাকাত বিয়ে বাড়িতে তাণ্ডব চালিয়েছে।

শনিবার (১১ অক্টোবর) গভীর রাতে বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকায় মোহাম্মদ মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ১০–১৫ জনের একটি দল নিজেদের ‘ডিবি পুলিশ’ পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ করে। তারা তল্লাশির নামে নারী-পুরুষ সবাইকে অস্ত্রের মুখে বন্দি করে আলমারি ও লকার ভেঙে প্রায় ১১ ভরি স্বর্ণালঙ্কার, দু’লাখ টাকা এবং দুটি স্মার্টফোন লুট করে নিয়ে যায়।

বিয়েবাড়ির স্বজনরা অভিযোগ করেছেন, ঘটনাস্থলের কাছেই পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনো প্রতিরোধ করেনি।

বর আরিফুল ইসলাম বলেন, ‘পুলিশ ডাকাতদের সামনেই ছিল, কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি। অস্ত্র তাক করলে তারা পিছিয়ে যায়।’

তার ভাই আলমগীর জানান, ‘বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার কিছুক্ষণ পরেই ডাকাতরা হানা দেয়।’

ঘটনার পর কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জামাল উদ্দিন চৌধুরী ও ওসি মুহাম্মদ শরীফ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে ওসি দ্রুত স্থান ত্যাগ করেন।

এসি জামাল উদ্দিন চৌধুরী জানান, ‘ঘটনাস্থল থেকে একটি দেশীয় এলজি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে, ডাকাতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।’

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা

টেকনাফে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ৩ ডাকাতের মৃত্যু

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ

চট্টগ্রামে ছাত্রদল–শিবির দফায় দফায় সংঘর্ষ, শিবির কর্মীর পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

রাউজানে এসএসসি ও দাখিল পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৫৪

ফাঁদ পেতে মেছো বিড়াল পিটিয়ে মারলো মুরগির খামার মালিক

মতলব উত্তরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে সাংবাদিক প্রবেশ নিষেধ

লাকসামে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার