হোম > সারা দেশ > চট্টগ্রাম

গৃহবধূকে পুড়িয়ে হত্যাচেষ্টা, নারী সুদ-কারবারি আটক

উপজেলা প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)

‎চাঁদপুরের ফরিদগঞ্জে সুদের টাকা পরিশোধ করতে না পারায় শাহনাজ বেগম লাকি নামের এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাদিক গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নাছিমা বেগম নামে ওই সুদ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তিনি একই গ্রামের প্রতিবেশি হাফিজ মিয়ার স্ত্রী।

ঘটনার শিকার শাহনাজ বেগম লাকি (৩৬) ওই গ্রামের আমিনুল খানের স্ত্রী। বর্তমানে তিনি রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

‎দগ্ধ শাহানাজ বেগমের স্বামী আমিনুল খান জানান, নাছিমা বেগমের (৪২) সঙ্গে তাদের গত কয়েক মাস ধরেই সুদের টাকা পরিশোধ ও স্ট্যাম্প দেয়া না দেয়াকে কেন্দ্র করে বিরোধ চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতোপূর্বে আমার স্ত্রীকে কয়েক দফা মেরেছে।

সর্বশেষ শুক্রবার রাতে আমার স্ত্রীকে পিছন দিক থেকে হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে আমিসহ লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাই। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

‎স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ জানান, এই নারীর বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন করেছে। পুলিশ কোন ব্যবস্থা না নেয়ায় ওই সে আরো বেপরোয়া হয়ে শাহানাজ বেগমের গায়ে আগুণ ধরিয়ে দেয়। এলাকার অনেক নিরীহ মানুষকে সুদের টাকার জন্য নির্যাতন করেন নাছিমা ।

‎এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, এ ঘটনায় নাছিমা বেগম নামে একজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলায় অভিযুক্তের যাবজ্জীবন

চৌদ্দগ্রামে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিআরটিসি বাস উল্টে আহত ১০

মিরসরাইয়ে কালো পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার

ডিসেম্বরের আগেই চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতাসহ তিন প্রকল্পের কাজ শেষ

শিশু আয়াত হত্যা মামলার প্রধান আসামি আবিরের মৃত্যুদণ্ড

দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে কৃষকদের

চট্টগ্রামে একের পর এক খুন, জেলাজুড়ে আতঙ্ক

হোস্টেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার, প্রতিবাদে ভাঙচুর

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে