হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামের সাবেক এমপি আবু রেজা নদভী চারদিনের রিমান্ডে

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভীর চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। চব্বিশের জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ওপর হামলা ও সাতকানিয়ায় বিএনপির কর্মসূচিতে হামলা মামলায় তার বিরুদ্ধে এ রায় দেয় আদালত।

এরআগে বুধবার সকালে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের আদালতে নদভীকে হাজির করে পুলিশ।

পুলিশের দাবি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লোহাগড়ায় ছাত্র জনতার মিছিলে সরাসরি নদভীর নেতৃত্বে সন্ত্রাসীরা দফায় দফায় শসস্ত্র হামলা চালিয়েছিলো। এই ঘটনায় বেশ কয়েকজন ছাত্র জনতা আহত হন। এছাড়া গত বছর সাতকানিয়া এলাকায় বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে নদভীর নির্দেশে হামলা চালায় আওয়ামী লীগের ক্যাডাররা।

সাতকানিয়া ও লোহাগাড়া থানায় দায়ের হওয়া এই মামলা দুটিতে গ্রেপ্তার দেখানো হয় ওই আসনের সাবেক এমপি আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভীকে।

বুধবার আদালতে তুলে আলাদা দুটি মামলায় ৭ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুই মামলায় দুই দিন করে মোট চারদিনের রিমাণ্ড মঞ্জুর করে।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম