হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভোটকেন্দ্রে দায়িত্ব নিতে এসে প্রিজাইডিং কর্মকর্তা অজ্ঞান

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ভোটকেন্দ্রের সরঞ্জাম সংগ্রহ করতে এসে এক প্রিজাইডিং কর্মকর্তা হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মিরসরাই উপজেলা জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটে।

অসুস্থ হওয়া প্রিজাইডিং কর্মকর্তার নাম বরুণ কান্তি সাহা। তিনি মিরসরাই কলেজের প্রভাষক এবং আবুরহাট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন।

জানা গেছে, বুধবার দুপুরে বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা নির্বাচনি সরঞ্জাম গ্রহণের জন্য সম্মেলন কক্ষে উপস্থিত হন। সরঞ্জাম বিতরণের আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তার দিকনির্দেশনামূলক বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্য চলাকালে হঠাৎ বরুণ কান্তি সাহা চেয়ার থেকে নিচে পড়ে অজ্ঞান হয়ে যান। উপস্থিত কর্মকর্তারা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে মিরসরাইয়ের সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, প্রিজাইডিং কর্মকর্তাদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়ার সময় বরুণ কান্তি সাহা অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে আমার গাড়িতে করে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। তার স্থলে আবুরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাবলু বড়ুয়া নামে আরেকজনকে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।

নদীতে ভাসমান ট্যাঙ্কার থেকে ৩৭ হাজার লিটার ডিজেল উদ্ধার

প্রধান শিক্ষিকাকে লাথি মারা সেই আ.লীগ নেতা সুজন গ্রেপ্তার

মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স: সিএমপি কমিশনার

মুক্তিযুদ্ধকে অস্বীকারকারীরা এ দেশে রাজনীতি করার অধিকার নেই: বুলু

বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানের জরিমানা

চট্টগ্রামে জুলাইয়ের ৬৯ মামলা, অগ্রগতি ৯০ শতাংশ

টিসিজেএ নির্বাচনে সভাপতি এনামুল, সাধারণ সম্পাদক মামুন

মর্টার শেল নিষ্ক্রিয় করতে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বোম্ব ডিসপোজাল ইউনিট’

বাঁশখালীতে মাকে হত্যা মামলায় ছেলে-পুত্রবধূ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইটভাটার দুই শ্রমিকের মৃত্যু