হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করেছেন: ডা. তাহের

কুমিল্লা প্রতিনিধি

প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করেছেন, এই রোডম্যাপ একটি সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীল নকশা বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

শুক্রবার সকালে কুমিল্লায় চৌদ্দগ্রাম উপজেলা কালিকাপুর ইউনিয়নের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, চূড়ান্ত সংস্কারের সিদ্ধান্তে পৌঁছার আগেই প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। বিচার এখনো দৃশ্যমান হয়নি। এর মাঝে বোধহয় তিনি কোনো শক্তির কাছে মাথানত করে পরিকল্পিত নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন বলে দেশবাসী শঙ্কা পোষণ করছে। অন্তর্বর্তী সরকার কমিটমেন্ট দিয়ে আসছিল তারা নিরপেক্ষ থাকবে, তারা সংস্কার করবে এবং বিচার দৃশ্যমান করবে এবং নির্বাচন হবে। কিন্তু প্রধান উপদেষ্টা তার ওয়াদা ভঙ্গ করেই নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন।

তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামায়াতের কোনো আপত্তি নেই। আমরা ১৫ই ফেব্রুয়ারি নির্বাচনের জন্যই প্রস্তুতি নিচ্ছি। কিন্তু একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য কিছু বিষয় সুরাহা হওয়া খুবই জরুরি। এরমধ্যে জুলাই চার্টারকে আইনগত ভিত্তি দিতে হবে এবং এর ভিত্তিতেই ফেব্রুয়ারির নির্বাচন হবে। কিন্তু সেগুলো না করেই নির্বাচনের যে পথ নকশা ঘোষণা করা হয়েছে সেটি একটি সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা বলে আমি মনে করি। আমরা এটা হতে দেব না। আমরা সরকার ও নির্বাচন কমিশনকে বাধ্য করবো জুলাই চার্টার রিফান্ড ও পিআর এর মাধ্যমে নির্বাচন হতে হবে।

এছাড়াও আগের ট্র্যাডিশনাল পদ্ধতি ও নতুন প্রস্তাবিত পিআর; দু’টার মধ্যে একটি নির্ধারণ না হওয়া পর্যন্ত রোড ম্যাপ ঘোষণা করার নির্বাচন কমিশনের বড় ধরনের অপরাধ বলেও মন্তব্য করেন ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের। এজন্য তিনি নির্বাচন কমিশনকে দেশবাসীর প্রতি ক্ষমা চাওয়ারও আহ্বান জানান।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জামায়াতে কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আব্দুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট প্রমুখ।

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় বাস উল্টে নিহত ১, আহত ৬

‎পরশুরামে পুকুরে কীটনাশক দিয়ে ১০ টন  মাছ নিধন

আধিপত্য বিস্তারে সংঘর্ষে যুবদলকর্মীর কবজি বিচ্ছিন্ন

হাইমচরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, বহিষ্কারের পর যা বললেন

চেঙ্গী নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

কুমিল্লার নিমসার বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল সওজ

এক টানেই ধরা পড়ল ১০১ মণ ইলিশ, ৩৩ লাখে বিক্রি

লালমাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি