হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাতিয়ার অজ্ঞান পার্টির প্রধান শামীম অস্ত্রসহ গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)

নোয়াখালী হাতিয়ার আলোচিত অজ্ঞান পার্টির প্রধান শামীম (শামীম চোরাকে) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার সাথে থাকা দেশীয় অস্ত্র ওয়ান শুটার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় প্রেসনোটের মাধ্যমে এ তথ্য জানান হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম আজমল হুদা।

এর আগে শনিবার রাতে তাকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. শামীম (২৯) উপজেলার বুড়িরচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড লামছি গ্রামের শফিউল আলমের ছেলে। তার বিরুদ্ধে হাতিয়া থানায় সাতটি মামলা রয়েছে।

প্রেস নোটে জানা যায়, হাতিয়ায় বেশ কয়েকটি জায়গায় স্প্রে প্রয়োগ করে চুরির ঘটনা ঘটে। গত ২৮ অক্টোবর চরঈশ্বর ইউনিয়নের খাসের হাটের হাজী কামরুলের বাড়িতে স্প্রে প্রয়োগ করে চুরির ঘটনা ঘটে। ঘটনাটি আলোচনার কেন্দ্রবিন্দুতে এলে পুলিশ দ্রুত মামলা রেকর্ড করে এবং মূল অপরাধী শনাক্তে তথ্যপ্রযুক্তির সহায়তা নেয়। বেশ কয়েকটি জায়গায় অভিযান করে পুলিশ। সবশেষে বুড়িরচর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির মূল হোতা মো. শামীম চোরা (২৯) কে গ্রেপ্তার করে পুলিশ।

এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড কার্তুজ এবং চুরিকরা মালামালের মধ্যে ১১ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, গ্রেপ্তারের পর শামীম চোরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তার বিরুদ্ধে পূর্বে আরো সাতটি মামলা তদন্তাধীন রয়েছে।

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি