হোম > সারা দেশ > চট্টগ্রাম

‎‎চান্দিনায় গণপিটুনি দিয়ে ৫ ডাকাত আটক, মালামাল লুট

উপজেলা প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা)

কুমিল্লার চান্দিনায় দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গণপিটুনি দিয়ে আটক করেছে এলাকাবাসী। এ সময় আরো ৩ থেকে ৪ জন ডাকাত পালিয়ে গেছে বলে জানা গেছে।

শনিবার সকাল সাড়ে ৬টায় দিকে উপজেলার কুটুম্বপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় স্থানীয়রা ডাকাতদের মালামাল ও ব্যবহৃত পিকআপ নিয়ে যায়।

আটক ডাকাতরা হলো- কুমিল্লার বাঙ্গরা থানার টনকি গ্রামের মো. ফারুক মিয়া ও বাহাদুর মিয়া, কাশিমপুর গ্রামের মনির হোসেন, মোল্লা গ্রামের রবিউল ইসলাম এবং চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার গ্রামের মোহন বেপারী।

‎পুলিশ ডাকাতদের উদ্ধার করে হেফাজতে নেওয়ার সময় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। এসময় ডাকাতদের কাছ থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন, পিকআপ ভ্যান নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতি শেষে একটি পিকআপ ভ্যানে করে বেপারোয়া গতিতে পালিয়ে যাচ্ছিল ডাকাত দল। সকালের দিকে চান্দিনা এলাকায় একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয় । এতে স্থানীয়রা পিকআপটিকে ব্যারিকেড দিয়ে আটকায়।

‎উত্তেজিত জনতা তাদেরকে পিটুনি দেয় । পরে খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎স্থানীয় একাধিক দায়িত্বশীল ব্যাক্তি জানায়, ডাকাতরা যে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন ডাকাতি করে পালাচ্ছিল, সকালে তাদেরকে আটকের পর মানুষের ভিড় থেকে কয়েকজন স্থানীয় প্রভাবশালী যুবক তা লুট করে নিয়ে যায়।

‎চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান-ঘটনাস্থলে গিয়ে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের পর জানতে পারি তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। ডাকাতের কাছ থেকে লুটে নেয়া মালামাল উদ্ধার করা যায়নি, তবে রাতে পিকআপভ্যান উদ্ধার করা হয়েছে।

এমই

নিষিদ্ধ ছাত্রলীগের ২৪ সেকেন্ডের ঝটিকা মিছিল, আটক ৪৫

রামুতে ছেলের গুলিতে বাবা নিহত

অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের মহড়া, ৪৮ ঘণ্টা পেরোলেও গ্রেপ্তার শূন্য

বাঁশখালীতে বাড়ি দখল কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪৫ জনকে আটক করে পুলিশে দিল স্থানীয়রা

কুমিল্লায় হামে আক্রান্ত আরো এক শিশুর মৃত্যু

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে মানবিক সহায়তা

রামগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

দুই দশকেও সংযোগ সড়ক না হওয়ায় কাজে আসছে না সেতু