হোম > সারা দেশ > চট্টগ্রাম

গভীররাতে অটোরিকশাচালককে ডেকে নিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জে ফরহাদ হোসেন (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে বাড়ির পাশের একটি ফসলি মাঠ থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

পরিবারের দাবি, পাওনা টাকা দিবে বলে এক ব্যক্তি তাকে গভীর রাতে মোবাইলফোনে ডেকে নেয়। সকালে তার মৃতদেহ পাওয়া যায়।

নিহত ফরহাদ সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরমনসা গ্রামের মো. দিদার হোসেনের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। এক সন্তানের জনক তিনি। হত্যাকারীরা তার ডান চোখ উপড়ে ফেলে।

ফরহাদের স্ত্রী নার্গিস বেগম জানান, পাওনা টাকা দিবে বলে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এক ব্যক্তি তাকে ফোন করে বাড়ি থেকে ডেকে নেয়। রাতে আর বাড়ি ফেরেনি। পরদিন ভোরবেলায় ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। সকালে বাড়ির এক কিলোমিটার দূরে ফসলি ক্ষেতে তার মৃতদেহ পড়ে থাকার খবর পান তিনি। টাকা লেনদেনকে কেন্দ্র করে তার স্বামীকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল বলেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে। মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাড়িতে ফিরল ড্রোনের আঘাতে নিহত শাহ আলমের লাশ

আবৃত্তিকে স্বতন্ত্র বিভাগ করার দাবি এমপি সাঈদ আল নোমানের

বাকলিয়ায় যুবকের কবজি বিচ্ছিন্নের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

ভুয়া রেজুলেশন ও আর্থিক অনিয়মের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

নিউজিল্যান্ডের ৫ পর্যটকের ওপর দুষ্কৃতকারীদের হামলা

ভারতের প্রেসক্রিপশনে মাদ্রাসা শিক্ষা ধ্বংস করা হয়েছে

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

৩০০ বছরের ঐতিহাসিক মালকা বানু মসজিদ

তিন মাস না যেতেই ময়লার ভাগাড়, উদাসীন কর্তৃপক্ষ

ফেনীতে বেপরোয়া বিএনপি নেতাকর্মীরা