হোম > সারা দেশ > চট্টগ্রাম

চার জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

উপজেলা প্রতিনিধি, (টেকনাফ) কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে সাগরে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা মাছ ধরতে গেলে চার জেলেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি আটক করে নিয়ে গেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, চার জেলে আরাকান আর্মির হাতে আটকের বিষয়টি শুনেছি। এ ব্যাপারে তাদের উদ্ধারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, মাছ ধরার ক্ষেত্রে জেলেরা যেন সীমান্ত অতিক্রম না করে, সেদিকে খেয়াল রাখাও জেলেদের জন্য জরুরি।

আটকরা হলেন— টেকনাফ শাহপরীর দ্বীপের নূর কালাম, শফি আলম, আবুল কালাম ও নৌকার মালিক আব্দুর রহমান।

সোমবার সকালের দিকে টেকনাফ শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকায় সাগরে এ ঘটনা ঘটে বলে জানান জেলে সম্প্রদায়ের নেতা ইয়াকুব আলী।

তিনি জানান, টেকনাফ শাহপরীর দ্বীপ সংলগ্ন সেন্টমার্টিনের কাছাকাছি সাগরে জেলেরা মাছ ধরছিল। এ সময় হঠাৎ আরাকান আর্মির সদস্যরা বিনা উস্কানিতে একটি মাছ ধরার নৌকাতে থাকা মাঝিসহ চার জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে যায়।

তিনি আরও জানান, সাগরে মাছ ধরার সময় নির্দিষ্টভাবে খেয়াল করা যায় না যে, বাংলাদেশ সীমান্ত আর মিয়ানমার সীমান্ত কোনটি— কিছুটা দূরত্ব থাকে। কিন্তু আরাকান আর্মির সদস্যরা অনেক সময় তেমন কিছু না দেখে তারা জেলেদের ধরে নিয়ে যায়।

টেকনাফ শাহপরীর দ্বীপের স্থানীয়রা জানান, সাগরে ২২ দিন মাছ শিকার বন্ধ থাকার পর খোলার একদিনের মাথায় এ ঘটনা খুবই দুঃখজনক।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম