হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুর্নীতি ধামাচাপা দিতেই ফ্যাসিস্টের অনুগত আমলারা আগুন দিয়েছে: মুহাম্মদ শাহজাহান

জেলা প্রতিনিধি, বান্দরবান

বান্দরবানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মাও. মুহাম্মদ শাহজাহান বলেছেন, ফ্যাসিস্টের অনুগত আমলারা ধৃষ্টতা দেখিয়ে সচিবায়লয়ের মতো জায়গায় আগুন দিয়ে দুর্নীতি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে।

শুক্রবার সকালে শহরের হিলভিন কনভেনশন সেন্টারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুহাম্মদ শাহজাহান বলেন,বর্তমান সরকারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। খুনিরা এখনো মসনদে বসে আছে। দিল্লি থেকে শেখ হাসিনা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

তিনি আরও বলেন, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ফ্যাসিস্ট

হাসিনা সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ভূমিকা পালন করেছেন। তিনি

জালিম সরকারের অপশাসনের বিরুদ্ধে ক্ষুরধার লেখনীর মাধ্যমে জনগণকে সচেতন

করেছেন। এতে ক্ষিপ্ত হয়ে আমার দেশ পত্রিকার প্রকাশনা বন্ধ করে দেয় হাসিনার অবৈধ সরকার।

বিশেষ অতিথির বক্তব্যে, বান্দরবান জামায়াত আমির এস এম আব্দুচ সালাম আজাদ

বলেছেন, বর্তমান সরকারকে আগেই সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা জনগণের ভাষা

বুঝেননি। হাসিনা ভারতে বসে সচিবালয়ের মতো জায়গায় আগুন লাগিয়েছে।

এসময় তিনি ইনসাফ ভিত্তিক, মানবিক ও পরিচ্ছন্ন দেশ গড়ে তোলার জন্য শ্রমিক

কল্যাণ ফেডারেশনের সকল নেতাকর্মীদের মাঠ পর্যায়ে ভূমিকা রাখার আহ্বান জানান।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক তৌফিক ওমর এর সঞ্চালনায় সম্মেলনে

প্রধান বক্তা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লষ্কর মো: তসলিম, বিশেষ অতিথি চট্টগ্রাম মহানগরীর নেতা অধ্যক্ষ নুরুল আমিন, জামায়াত

ইসলামী জেলা শাখার উপদেষ্টা ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট

মুহাম্মদ আবুল কালাম, অধ্যাপক ফারুক আহমদ, শামসুল আলম বাহাদুর, মাওলানা

আব্দুল আউয়াল প্রমুখ।

দ্বিবার্ষিক সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বান্দরবান জেলা শাখায় অধ্যাপক

ফারুক আহমদ সভাপতি ও তৌফিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

গাঁজা কাণ্ডে দাউদকান্দির ওসি প্রত্যাহার

লক্ষ্মীপুরে মা-সহ তিন বোনকে হারানো সিফাতের পাশে জামায়াত