হোম > সারা দেশ > চট্টগ্রাম

এবারের নির্বাচন ঋণখেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন: হাসনাত

উপজেলা প্রতি‌নি‌ধি, দে‌বিদ্বার (কুমিল্লা)

ছবি: আমার দেশ।

এবারের নির্বাচনের মধ্য দিয়ে ঋণখেলাপিদের সংসদের বাইরে পাঠানো হবে বলে মন্তব্য করেছেন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, আমাদেরকে আগে দুর্নীতিটা বন্ধ করতে হবে। আমরা যদি দুর্নীতিকে বন্ধ করতে পারি, কোনো না কোনো সময় ‌দেশ এগোবেই। এবারের এই নির্বাচন হবে দুর্নীতি বন্ধ করার নির্বাচন। এবারের নির্বাচন হবে চাঁদাবাজমুক্ত হওয়ার নির্বাচন। এবারের নির্বাচন হবে ঋণখেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজারে আগ্রাসন বিরোধী পদযাত্রা এবং গণসংযোগে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।

গণ‌ভো‌টে হ্যাঁ জয়যুক্ত করার আহ্বান জা‌নি‌য়ে হাসনাত বলেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হবে এবং মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত হবে।

এসময় তিনি বলেন, ‘আপনারা কি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চান? চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চান? বাংলাদেশের ছেলে মেয়েরা যথাযথভাবে লেখাপড়া ভালো চাকরি পাক সেটা চান? স্বাধীন নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নির্বাচন হোক সেটা চান? তাহলে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে থাকবেন। আপনারা যদি চান তাহলে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না।

তি‌নি বলেন, এই নির্বাচনে আপনাদের যেটা করা লাগবে বিশেষ করে তরুণ প্রজন্মের আপনারা যারা আছেন, আন্টিরা যারা আছেন সবাই মাঠে ঝাঁপিয়ে পড়েন।

তিনি আরো বলেন, আমাদের কোনো গুন্ডা-পান্ডা নাই, আমাদের পক্ষ থেকে কেউ ফোন দিয়ে আপনাদের কখনো ভয়ভীতি দেখাবেনা। প্রোগ্রামে আসতে হবে, না আসলে বাসা থেকে উঠায় নিয়ে আসবে এমন কিছু কেউ বলবেনা। আমরা এসব পথে হাঁটব না।

আমরা ভালোবাসা দিয়ে আপনাদের কাছে আসব। প্রয়োজনে পায়ে ধরে ভিক্ষা চাইব। বলবো যে, ভাই আপনি আমাদেরকে একটু সহায়তা করেন। চুরি করার চাইতে, দুর্নীতি করার চাইতে, রাস্তার মাটি খাওয়ার চাইতে, ইট খাওয়ার চাইতে, ভোট ভিক্ষা করাটা বেশি সম্মানের।

একটু আগে একজন মহিলা আমাকে আট হাজার টাকা দিয়েছে। প্রত্যেক দিনই কেউ না কেউ টাকা দিচ্ছে, খাবার দিতেছে, ভালোবাসা দিচ্ছে, বাড়ির দুধ নিয়ে আসছে, সবজি দিচ্ছে, কত কিছু দিচ্ছে। কারণ, ওনারা মনে করেছে এই ছেলেটা সৎ। আমরা লুকাই নাই। আমরা প্রকাশ করছি যে আমাদের হচ্ছে এটা, যে এতটুকু পারবো, এতটুকু পারবো না। যদি আপনারা মনে করেন এই ছেলেটা আমার ঘরের, এই ছেলেটাকে দিয়ে সম্ভব, তাহলে আপনারা আমাদের জন্য কাজ কইরেন।

পদযাত্রায় জামা‌য়ে‌তে ইসলাম ও এনসিপির উপ‌জেলা ও ইউ‌নিয়ন পর্যা‌য়ের নেতাকর্মী বিপুল সংখ‌্যক নারী পুরুষ অংশে নেয়।

উখিয়ায় ৭ শতাধিক পরিবারকে ঈদ উপহার

বিগত সরকার বাপেক্সকে পঙ্গু করে রেখেছিল: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী

যুবলীগ নেতার নেতৃত্বে বাড়িঘর ভাঙচুর-লুটপাট, ককটেল বিস্ফোরণে আহত ৭

বিআরডিবি চেয়ারম্যান অপহরণ করে মুক্তিপণ দাবি, ১ জন গ্রেপ্তার

টিকিট মজুদ ও মূল্য তালিকা না থাকায় ২ কাউন্টারকে জরিমানা

আমরা দেশ প্রেমিক সরকার: পানিসম্পদ মন্ত্রী

নোয়াখালীতে নিখোঁজের দুই দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরের তাজউদ্দিন নিহত

ফরিদগঞ্জে প্রতিপক্ষের ঘুষিতে সিএনজি চালক নিহত, আটক ৩

১৬টি জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে, আরও তিনটি আসছে