হোম > সারা দেশ > চট্টগ্রাম

অনেক উপদেষ্টা বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছিল: চসিক মেয়র

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ড. শাহাদাত হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালিন সরকারের অনেক উপদেষ্টা বিএনপিকে নির্বাচনে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছিল। কিন্তু জনগণ তাদের ইঞ্জিনিয়ারিং করে দেখিয়ে দিয়েছে। তারা বলে দিয়েছে তারেক রহমানই হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

রোববার দুপুরে হালিশহরে একটি খেলার মাঠ ও ওয়ার্কওয়ে উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, অনেকে মন্তব্য করেন বিএনপি নির্বাচন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। আমি স্পষ্ট করে বলতে চাই, আমিতো সরকারের একটি অংশ ছিলাম। বিএনপি জাতীয় নির্বাচনে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেনি। বরং অন্তর্বর্তীকালিন সরকারের অনেক উপদেষ্টা ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে পরাজিত করতে চেয়েছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে।

চসিক নির্বাচন প্রসঙ্গে মেয়র বলেন, আমি একটি ক্রেডিবল নির্বাচন চাই সিটি করপোরেশনে। আমিও এ ধরণের নির্বাচনের জন্য অনেক দিন অপেক্ষা করছিলাম। আমি আমার জনপ্রিয়তা পরীক্ষা করতে চাই। ঠিক কতো মানুষ আমাক নগরের মেয়র হিসেবে চাই তা দেখতে চাই। এজন্য দ্রুত নির্বাচনের জন্য আমিও অনুরোধ করেছি।

তিনি আরও বলেন, চাইলে আমি পাঁচবছর ক্ষমতায় থাকতে পারব আদালতের রায় অনুসারে। আমার মেয়াদ শপথের দিন থেকে পাঁচ বছর। যা ২০২৯ সালে শেষ হবে। কিন্তু গণতান্ত্রিকভাবে আমি দ্রুত নির্বাচন চাই।

শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

শহীদ মিনারে রুমিন ফারহানাকে বাধা, বিএনপির ১৫০ জনের বিরুদ্ধে মামলা

তফসিল ঘোষণা হলে পদত্যাগ করব

সাতকানিয়া আইনজীবী সমিতির দায়িত্বে মিনহাজুল আব্রার ও রাশেদুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ বালু উত্তোলন ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ ৪

কলেজপড়ুয়া মেয়ে ও স্ত্রীকে মারধরের অভিযোগে বিএনপি নেতা কারাগারে

পটিয়ায় ওয়ার্কশপে অগ্নিকাণ্ডে ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সন্দ্বীপে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

চসিক মেয়রের মেয়াদ শেষ আজ নির্বাচন নিয়ে তোড়জোড়

চট্টগ্রামে ব্যবসায়ীকে ঘেরাও করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ১