হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাতকানিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

চিকিৎসা পেলেন ৮৫০ বন্যার্ত

জেলা প্রতিনিধি, দক্ষিণ চট্টগ্রাম

ছবি: আমার দেশ

অবনতিশীল বন্যা পরিস্থিতিতে বন্যাকবলিত ও ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে সাতকানিয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়ার উদ্যোগে আয়োজিত বিশেষ মেডিকেল ক্যাম্পে প্রায় ৮৫০ জন বন্যার্তকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

বুধবার দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে পাঁচজন অভিজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন। চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের মধ্যে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

এ ছাড়া বন্যাকবলিত মানুষের মাঝে এক হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও এক হাজার প্যাকেট খাবার স্যালাইন বিতরণ করা হয়। বন্যার পানিতে দীর্ঘদিন নিমজ্জিত থাকা এলাকার বাসিন্দাদের মধ্যে পানিবাহিত বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যাওয়ায় জনস্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

ফ্রি মেডিকেল ক্যাম্প চলাকালে ১০ পদাতিক ডিভিশনের কর্মকর্তা মনিরুজ্জামান মল্লিক ক্যাম্প পরিদর্শন করেন। তিনি চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং বন্যার্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

সংশ্লিষ্টরা জানান, চলমান বর্ষা মৌসুমে অতিবৃষ্টিজনিত বন্যায় সাতকানিয়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে স্থানীয় জনগণ চরম দুর্ভোগে পড়েন। উদ্ভূত পরিস্থিতিতে বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘব ও পানিবাহিত রোগ প্রতিরোধে সেনাবাহিনীর পক্ষ থেকে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী দুর্যোগকবলিত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান ও দুর্যোগ মোকাবিলায় কার্যকর ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও জনসাধারণের কল্যাণে এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এমএইচ

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না