হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ‘ঢাকা মেইল’ ট্রেনে আগুন

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় ঢাকাগামী ‘ঢাকা মেইল’ ট্রেনের একটি বগিতে জানালা দিয়ে দাহ্য পদার্থ ছুড়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তবে ওই সময় ট্রেনে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

গতকাল শনিবার রাত ১১টার দিকে চট্টগ্রাম রেলস্টেশনের পাশে কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে। রোববার চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত রাতে দেওয়ানহাট রেল ইয়ার্ড থেকে চট্টগ্রাম স্টেশনে আসার পথে ট্রেনটি কদমতলী এলাকায় পৌঁছালে একটি বগির জানালা দিয়ে দাহ্য পদার্থ ছুড়ে দুটি সিটে আগুন দেওয়া হয়। ওই সময় ট্রেনে কোনো যাত্রী ছিল না। রেলকর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

রেলওয়ে সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে আসার পর ট্রেনটির চলাচল স্বাভাবিক রাখা হয়। রাত পৌনে ১২টার দিকে নির্ধারিত সময়েই ঢাকার উদ্দেশে চট্টগ্রাম রেলস্টেশন ছেড়ে যায় ঢাকা মেইল।

এদিকে অগ্নিসংযোগের খবর পেয়ে রেলওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রেনটি পরিদর্শন ও আলামত সংগ্রহ করেন। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ফেনীতে গভীর রাতে মাদরাসা ও সাব-রেজিস্ট্রি অফিসে আগুন, ককটেল বিস্ফোরণ

মেধাবীরা সবার আগে বাংলাদেশকে ধারণ করলেই দেশ এগিয়ে যাবে

আন্দোলন নিয়ে বিভক্তি, কাটেনি অচলাবস্থা

সরাইলে জামায়াতের নতুন কমিটি, আমির এনাম খান ও সেক্রেটারি জাবেদ

মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা ছুড়ে আগুন

কুমিল্লার মেঘনায় ঝোপের দখলে নদী, সংকটে দেশীয় মাছ

বেগমগঞ্জে এক হাজার হাফেজকে সংবর্ধনা দিতে আন্তর্জাতিক মহাসম্মেলন

টিউশনের বেতন নিয়ে ফিরছিলেন কুবি শিক্ষার্থী, ছুরি দেখিয়ে ছিনতাই

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত, সড়ক অবরোধ