হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ থানার ওসি বদলি

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পরিদর্শক পর্যায়ে রদবদল হয়েছে। রোববার রাতে পুলিশ সুপার (এসপি) এহতেশামুল হক স্বাক্ষরিত চিঠিতে বদলির এই আদেশ দেওয়া হয়। ওই আদেশে অবিলম্বে সিদ্ধান্ত কার্যকর করার বিষয়টি জানানো হয়।

এরমধ্যে সদর কোর্টে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. বিল্লাল হোসেন, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামকে বদলি করা হয়েছে। ডিএসবিতে বদলি করা হয়েছে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাককে।

অপরদিকে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলমকে আশুগঞ্জ থানায়, জেলা পুলিশ লাইন্সে লাইনওয়ার থাকা মুহাম্মদ আজাহারুল ইসলামকে নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে। সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নতুন হিসেবে পদায়ন করা হয়েছে বাঞ্ছারামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরীকে। নবীনগর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নতুন হিসেবে পদায়ন করা হয়েছে আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলামকে। বাঞ্ছারামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে নাসিরনগর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাসান জামিল খানকে।

বদলির বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান বলেন, জনস্বার্থে বদলি ও পদায়ন করা হয়েছে। বদলি এ অফিস আদেশ অবিলম্বে কার্যকর হবে।

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য